Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Housing Budget 2024: তৈরি করা হবে তিন কোটি বাড়ি, উপকৃত হবেন আপনিও! জানুন কীভাবে?

Housing Budget 2024: তৃতীয় মেয়াদকালে প্রথম বাজেট (Union Budget 2024) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। যেখানে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। যাতে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

অন্যদিকে পিএম আবাস যোজনা (PM Awas Yojana) নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এই যোজনার মাধ্যমে তিন কোটি নতুন বাড়ি তৈরির কথাও বলা হয়েছে। তাতে উপকৃত (Housing Budget 2024) হবেন দেশের কয়েক লাখ মানুষ।

Awas yojna

Housing Budget 2024: ১ কোটি মানুষের মাথায় হবে ছাদ

প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) আরবান 2.0 এর অধীনে, আগামী পাঁচ বছরে ১ কোটি দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারকে বাড়ি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর জন্য মোট ১০ লাখ কোটি টাকা বিনিয়োগের কথা বলা হয়েছে। যার মধ্যে কেন্দ্রীয় সরকার 2.2 লাখ কোটি টাকা সাহায্য করবে বলে জানানো হয়েছে। প্রকল্পের অধীনে, সাশ্রয়ী মূল্যে ঋণ সুবিধা প্রদানের জন্য সুদের ভর্তুকি প্রদানের (Housing Budget 2024) ব্যবস্থাও করা হয়েছে।

  • Housing Budget 2024: আরও কী বলছেন নির্মলা সীতারমন?

এদিন একাধিক নতুন ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেন, গ্রামীণ পরিকাঠামো সহ গ্রামীণ উন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এবং শহর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) র মাধ্যমে তিন কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে। গরীব এবং মধ্যবিত্তরা এর সুবিধা পাবেন। নতুন দিগন্ত খুলে যাবে (Housing Budget 2024) বলেও মনে করা হচ্ছে।

  • Housing Budget 2024: কারা সুবিধা পাবেন?

দেশের (Housing Budget 2024) সমস্ত মানুষ পাবেন পাকা ছাদ। এই লক্ষ্য নিয়ে পিএম আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে আসা হয়। এই প্রকল্পের মাধ্যমে যাদের বাড়ি নেই তাঁরা এই যোজনার মাধ্যমে লাভ তুলতে পারবেন। একই সঙ্গে বিপিএল তালিকাভুক্তরা এই যোজনার লাভ পাবেন।

যাদের আয় কম তাঁরাও এই যোজনার মাধ্যমে সুবিধা নিতে পারবেন। ব্যাঙ্কের মাধ্যমে এই যোজনার জন্য আবেদন করা সম্ভব। সংশ্লিষ্ট রাজ্যের ভূমিকাও এখানে খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আরও জানতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইট দেখতে পারেন।

এছাড়াও এদিন একাধিক ঘোষণা করা হয়েছে। এক ধাক্কায় বাড়ানো হয়েছে মুদ্রা লোনের সীমা। একই সঙ্গে প্রথম চাকরিতে যারা যোগ দেবেন তাঁদেরকে ১৫ হাজার টাকা দেওয়ার ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+