India-Bangladesh: বারবার এটা করবেন না...বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে 'সাবধান' করল ভারত
India-Bangladesh: শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা ভারতের! বৃহস্পতিবারের পর আজ শুক্রবার ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার নরুল ইসলামকে তলব করল বিদেশমন্ত্রক। বাংলাদেশ সরকার যেভাবে বারবার ভারত সম্পর্কে নীতিবাচক মন্তব্য করছে তা নিয়েই কড়া বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ হাইকমিশনারকে। শুধু তাই নয়, হাসিনার বক্তব্যের পিছনে ভারতের যে কোনও হাত নেই তাও স্পষ্ট ভাবে এদিন বিদেশমন্ত্রকের তরফে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেই খবর।
সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, মহম্মদ ইউনূস নেতৃত্বাধিন সরকারের দাবি, ভারত হাসিনার মুখ বন্ধ করুক। ইতিমধ্যেই কড়া প্রত্যুত্তর দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, মুজিবের ঐতিহ্যবাহী ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর ইউনূস সরকার একটি বিবৃতি দেয়।

সেখানে তাঁরা দাবি করে, ভারতে বসে হাসিনা যে প্রতিক্রিয়া দিচ্ছে তার জেরেই অশান্ত হচ্ছে বাংলাদেশ। তাই ভারতকে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয় সেই বিবৃতিতে। এমনকী বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া বার্তাও দেয় ইউনূস সরকার। আর এরপরেই এদিন বাংলাদেশ হাই কমিশনার নরুল ইসলামকে তলব করল বিদেশমন্ত্রক। একই সঙ্গে বিবৃতির জবাব দেওয়া হল ভারতের তরফে।
যেখানে বলা হয়েছে, হাসিনার বক্তব্যে ভারতের কোনও ভূমিকা নেই। আজ শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যা দিয়েছেন রণধীর জওসয়াল। মন্ত্রক জানিয়েছে, আজ বিকেল পাঁচটায় দিল্লির সাউথ ব্লকে তলব করা হয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নরুল ইসলামকে। ভারত সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক রাখতেই আগ্রহী ভারত।
আগেও বারবার বিভিন্ন বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশকে। তারপরেও বাংলাদেশের অন্তবরতী ইস্যুতে ভারতের দিকে বারবার দায় ঠেলা হচ্ছে। এই বিষয়েই বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।
ভারত একেবারে সাফ জানিয়ে দিয়েছে, শেখ হাসিনা যে মন্তগব্য করেছেন তা তাঁর ব্যক্ত্রিগত মত। এর পিছনে ভারতের কোনও হাত নেই। যেভাবে ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে তাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত আসছে বলেও উল্লেখ করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। ভারত চাইছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে দিল্লি যতটা চেষ্টা করছে, ঢাকাও যেন ততটা গুরুত্ব দেয়। বর্তমান পরিস্থিতিতে এদিনের ভারতের এহেন বিবৃতি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications