Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নাগাল্যান্ড থেকে এবার কি আফস্পা প্রত্যাহার? বড় পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

তিন কৃষি আইন চালু করার এক বছর পরেই আন্দোলনের চাপে পড়ে তা প্রত্যাহার করে নেয় মোদী সরকার। সেই প্রক্রিয়ার মধ্যেই নাগাল্যান্ডে (Nagaland) অসম রাইফেলসের গুলিতে মৃত্যু হয় ১৩ জন সাধারণ মানুষের। তারপর থেকেই আফস্পা (afspa)

তিন কৃষি আইন চালু করার এক বছর পরেই আন্দোলনের চাপে পড়ে তা প্রত্যাহার করে নেয় মোদী সরকার। সেই প্রক্রিয়ার মধ্যেই নাগাল্যান্ডে (Nagaland) অসম রাইফেলসের গুলিতে মৃত্যু হয় ১৩ জন সাধারণ মানুষের। তারপর থেকেই আফস্পা (afspa) প্রত্যাহারের (withdrawal) দাবি জোরদার হয়েছে উত্তর-পূর্বের ওই রাজ্যে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, আফস্পা প্রত্যাহার নিয়ে কমিটি গঠন করা হবে।

বৈঠকে অমিত শাহের সিদ্ধান্ত

বৈঠকে অমিত শাহের সিদ্ধান্ত

নাগাল্যান্ড থেকে আফস্পা প্রত্যাহার করার বিষয়টি পর্যালোচনা করে দেখতে একটি কমিটি গঠন করা হবে। এদিন এমনটাই জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হওয়া বৈঠকেই কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৩ ডিসেম্বরের বৈঠকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও ছাড়াও হাজির ছিলেন নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী ওয়াই প্যাটন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং বিধানসভায় নাগা পিপলস ফ্রন্টের নেতা টিআর জিলাং।

নাগাল্যান্ডের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক

নাগাল্যান্ডের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক

৪ ডিসেম্বর নাগাল্যান্ডের ওটিং গ্রামে খনি ফেরত গাড়িতে জঙ্গি সন্দেহে গুলি চালায় অসম রাইফেলসের জওয়ানরা। সেখানেই মৃত্যু হয় ছয়জনের। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা সেনাবাহিনীর ক্যাম্প আক্রমণ করে। সেই সময় গুলি চালনার জেরেও বেশ কয়েকজনের মৃত্যু হয়। সাধারণের হামলায় মৃত্যু হয় সেনাবাহিনীর এক জওয়ানেরও। সব মিলিয়ে ১৩ জন সাধারণ মানুষ এবং ১ জওয়ানের মৃত্যু হয়। তারপর থেকেই সেখানকার সাধারণ মানুষের তরফে সেনাবাহিনীকে বয়কটের ডাক দেওয়া হয়। পাশাপাশি উৎসব পালনও বয়কট করে সাধারণ মানুষ। সেই পরিস্থিতি পর্যালোচনা করতেই বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৪৫ দিনে রিপোর্ট দেবে কমিটি

৪৫ দিনে রিপোর্ট দেবে কমিটি

অমিত শাহের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আফস্পা পর্যালোচনায় গঠিত কমিটি ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে। তারপরেই আফস্পার পাশাপাশি উপদ্রুত এলাকা আইন প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে ৪ ডিসেম্বরের গুলি চালনার ঘটনায় সেনাবাহিনীর ইউনিটের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই সময় থেকে অভিযুক্ত জওয়ানরা সাসপেনশনে রয়েছেন বলে জানা গিয়েছে।
নাগাল্যান্ড সরকারের তরফে ওটিং-এ গুলিতে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।

১৯৫৮ সালে চালু হয়েছিল আফস্পা

১৯৫৮ সালে চালু হয়েছিল আফস্পা

আফস্পা চালু হয়েছিল ১৯৫৮ সালে। তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এতে স্বাক্ষর করেছিলেন। এই আইনের মাধ্যমে সেনাবাহিনীকে উপদ্রুত এলাকায় শান্তিশৃঙ্খলা বজার রাখতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আফস্পা প্রত্যাহারে খুব একটা আগ্রহী না হলেও সামনের বছরে মনিপুরের বিধানসভা নির্বাচন তাদেরকে ভাবিয়ে তুলেছে। কেননা নাগাল্যান্ডের ঘটনায় পড়শি মনিপুরেও সেই ঘটনার প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আফস্পার পর্যালোচনা নিয়ে কমিটি গঠনে মত দেওয়া বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+