HMPV Virus: ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৫, এইচএমপিভি ভাইরাসের কোপে একের পর এক শিশু
HMPV Virus: ২৪ ঘণ্টার মধ্যে ভারতে পাঁচজন আক্রান্ত HMPV বা হিউম্যান মেটানিউমোভাইরাস-এ। সোমবার রাতে চেন্নাইতে (Chennai) ২ শিশুর আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর আগে বেঙ্গালুরুতে (Bengaluru) ২ জন ও গুজরাটে ১ শিশু আক্রান্ত হয়েছিল। এছড়াও গত নভেম্বরে কলকাতায় (Kolkata) এক শিশু ওই একই ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে জানা গিয়েছে সোমবার।
চেন্নাইয়ের দুটি হাসপাতাল থেকে ২ জন আক্রান্তের খবর মিলেছে। একজন চেন্নাই ও অপর শিশু সালেমের বলে জানা গিয়েছে। যদিও তামিলনাড়ু সরকার জানিয়েছে, দুজনেই আপাতত সুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থার উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উপসর্গ অনুযায়ী তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিক।

এর আগে বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে HMPV বা হিউম্যান মেটানিউমোভাইরাস-এ আক্রান্ত বছর তিনের এক শিশুকন্যাকে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল বলে জানা গিয়েছে। যদিও চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
ওই হাসপাতালেই অপর এক আট মাসের শিশু কিশোর ভর্তি রয়েছে HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে। বর্তমানে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানা গিয়েছে। তাদের কারও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই বলেও জানায় স্বাস্থ্যমন্ত্রক।
এরপর গুজরাটের আহমেদাবাদে ২ বছরের এক শিশু আক্রান্ত হওয়ার খবর মেলে। আহমেদাবাদের বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সোমবার HMPV ভাইরাস নিয়ে অযথা চিন্তিত না হতে বার্তা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। নাড্ডা বলেন, ২০০১ সালে প্রথম চিহ্নিত হয়েছিল এই ভাইরাস। একেবারেই নতুন কিছু নয়। বহু বছর ধরেই বিশ্বে এই ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে।
চিনে HMPV ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রক, আইসিএমআর ও জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নজরদারি রাখছে বলেও জানান নাড্ডা। বলেন, চিনের পরিস্থিতির উপর নজর রাখছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এসংক্রান্ত রিপোর্ট তারা পেশ করবে।
নাড্ডা আরও জানান, দেশে শ্বাসকষ্টজনিত রোগীদের সংখ্যার উপরও খেয়াল রাখছে আইসিএমআর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আরও দাবি, ভারতের স্বাস্থ্য পরিকাঠামো অত্যন্ত মজবুত রয়েছে। তাই যেকোনও জরুরি অবস্থা এলে দেশে মোকাবিলা করার মতো ব্যবস্থা রয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications