HMPV cases in Maharashtra: ভয় ধরাচ্ছে নয়া ভাইরাস, মুম্বই'তে আক্রান্ত ছয় মাসের শিশু!
HMPV cases in Maharashtra: ভারতে ক্রমশ বাড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস অর্থাৎ HMPV এর প্রকোপ। মুম্বইয়ের এক শিশুর শরীরে মিলল নয়া এই ভাইরাসের নমুনা। শিশুটির বয়স মাত্র ছয়মাস বলে জানা যাচ্ছে। সে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। আর এই ঘটনা সামনে আসার পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
যদিও সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হোন সেই বার্তা দেওয়া হয়েছে সরকারের মহারাষ্ট্র সরকারের (HMPV cases in Maharashtra) তরফে। তবে বয়স্ক মানুষ এবং ছোটদের বিশেষ সাবধানতা রাখার কথা বলা হয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বছরের শুরুতেই শিশুটি সর্দি-কাশি, বুকে সংক্রমণ নিয়ে সংশ্লিষ্ট ওই হাসপাতালে ভর্তি হন।

এমনকি শ্বাসকষ্টেরও একটু সমস্যা হচ্ছিল। আর এরপরেই চিকিৎকরা হিউম্যান মেটানিউমোভাইরাস অর্থাৎ HMPV এর পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। আর তাতেই মাত্র ছয়মাসের শিশুটির শরীরে নয়া এই ভাইরাসের নমুনা পাওয়া যায়। এরপরেই শিশুটিকে আইসোলেশনে রাখা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগের বিষয়ে যেহেতু প্রাথমিক কিছু জানা ছিল না, সেই কারণে উপসর্গ ধরে চিকিৎসা করা হয়েছে। যা খবর, ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে শিশুটিকে। তবে কড়া চিকিৎসকরা কড়া নজর রেখেছেন। বলে রাখা প্রয়োজন, ভারতের মাটিতে ক্রমশ ভয় ধরাচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস অর্থাৎ HMPV। ইতিমধ্যে চিনের মাটিতে বহু মানুষ নয়া এই ভাইরাসে আক্রান্ত।
গত কয়েকদিনে কর্নাটক, গুজরাত এবং মহারাষ্ট্রের একাধিক শিশু নয়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। যদিও চিনের স্টেনের সঙ্গে ভারতে ভাইরাসের নমুনা এক কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সাধারণ মানুষ যাতে এখনই আতঙ্কিত না হোন সেই বার্তা দেওয়া হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। দফায় দফায় বৈঠকও হয়েছে।
অন্যদিকে কেন্দ্রের তরফেও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications