Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিট অ্যান্ড রান মামলা: এই ১২ বছর কেন চুপ ছিলেন সলমন খানের গাড়ির চালক ?

মুম্বই, ৭ এপ্রিল : অভিনেতা সলমন খানের বিরুদ্ধে চলা 'হিট অ্যান্ড রান' মামলার শুনানির শেষ পর্বে এসে সরকার পক্ষের উকিলের দাবি, অভিনেতার গাড়ির চালক অশোক সিং মালিককে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছেন। এমনকী সলমনকে বাঁচাতে দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন। ["হিট অ্যান্ড রান" মামলা : নিজেকে নির্দোষ দাবি সলমানের]

বিচারক ডিডব্লু দেশপাণ্ডের এজলাসে 'স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর' প্রদীপ গারাট প্রশ্ন তোলেন, এতদিন ধরে সলমনের বিচার চলছে, তা জানা সত্ত্বেও কেন এই ১২ বছর অশোক চুপ করে ছিলেন?

হিট অ্যান্ড রান মামলা: এই ১২ বছর কেন চুপ ছিলেন সলমন খানের গাড়ির চালক ?

গারাট বলেন, "অশোকের দাবি, সেই জন্যই সে সলমনের পক্ষের সাক্ষী বয়ে আদালতের দ্বারস্থ হয়। এবং সেদিনের দুর্ঘটনার দায় স্বীকার করে, কারণ সলিম খান (সলমন খানের বাবা) তাঁর কাছে অনুরোধ করে সত্যটা সবার সামনে আনার।" এর পরই গারাট প্রশ্ন তোলেন, "সলিম খানের কথাতেই যখন কাজ হল, তাহলে বাবা হিসাবে এর আগে কেন এই অনুরোধ করেননি তিনি।" [২০০২ সালে দুর্ঘটনার সময় সলমন খানের ড্রাইভিং লাইসেন্স ছিল না?]

গারাট এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আদালতের সামনে রাখেন। তিনি বলেন, "এটাও ভেবে বেশ অদ্ভুদ লাগছে অশোকের ভুলের খেসারত সলমনকে দিতে হচ্ছে তা জানা সত্ত্বেও পরিবারের তরফে অশোকের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই, বরং এখনও অশোক খান পরিবারের বিশ্বস্ত গাড়ি চালক হিসাবেই কাজ করছেন।"

অশোক সিং এও দাবি করেন, দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন, তাঁকে এবং সলমনের নিরাপত্তারক্ষী রবীন্দ্র পাতিলকে ঘিরে বিক্ষোভ প্রতিবাদ দেখাতে থাকে। যদিও সরকার পক্ষের সাক্ষী ফ্রান্সিস ফার্নান্ডেজ, যিনি সলমনকে ছোটবেলা থেকেই চেনেন, জানিয়েছিলেন, একটা বিকট আওয়াজ হয়, তারপর তিনি ও তাঁর স্ত্রী গিয়ে দেখেন বিক্ষুব্ধ জনতা সলমনকে ঘিরে ধরে আছে, হয়তো তারা সলমনকে মারধরও করতে পারত। সেখান থেকে সলমনকে ফ্রান্সিস উদ্ধার করে। [দুর্ঘটনার দিন সলমন খান মাতাল ছিলেন কিনা তা নিয়ে দ্বিমত!]

গারাট নিজের যুক্তিতে আর একটি বিষয়ের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, যদি অশোক সিংয়ের বক্তব্যকে সত্যি বলেই ধরে নেওয়া হয় তাহলে এটা কী করে সম্ভব যিনি এই ঘটনা ঘটালেন তিনি জানেনই না গাড়িতে কতজন আটকে ছিল। এটাই প্রমাণ করে ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না অশোক। এবং তিনি মিথ্যা কথা হলছেন।

আজ মঙ্গলবার সরকার পক্ষের উকিল এই মামলায় চূড়ান্ত যুক্তি পেশ করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+