২০০২ সালে দুর্ঘটনার সময় সলমন খানের ড্রাইভিং লাইসেন্স ছিল না?

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি : ২০০২ সালে দুর্ঘটনার দিন অভিযুক্ত সলমন খানের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না। সোমবার সলমন খানের হিট অ্যান্ড রান মামলার শুনানির সময় দায়েরা আদালতকে এই তথ্যই দিয়েছে আঞ্চলিক পরিবহন কার্যালয় (আরটিও)।

আরও পড়ুন : দুর্ঘটনার দিন সলমন খান মাতাল ছিলেন কিনা তা নিয়ে দ্বিমত!

আরও পড়ুন : দুর্ঘটনার দিন মদে চুর ছিলেন সলমন, বাড়ল বিপদ

আরটিও-র তরফে জানানো হয়েছে, ২০০৪ সালে ড্রাইভিং লাইসেন্স পান সলমন। কিন্তু ২০০২ সালে যখন দুর্ঘটনাটি ঘটে তখন সলমন ড্রাইভিং লাইসেন্সের অধিকারীই ছিলেন না।

২০০২ সালে দুর্ঘটনার সময় সলমন খানের ড্রাইভিং লাইসেন্স ছিল না?

এই মামলায় এখনও পর্যন্ত ২০ জনের বেশি সাক্ষ্যের বয়ান পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। এখনও আরও কয়েকজন বাকি রয়েছেন, যাদের সাক্ষ্য পরীক্ষা করে দেখা হবে।

২০০২ সালে বান্দ্রা পশ্চিমের হিল রোডে রাতের অন্ধকারে ফুটপাথে শুয়ে থাকা একজনকে গাড়ির তলায় পিষে দেন এই বলিউড অভিনেতা। আরও চারজন গুরুতর জখম হয়। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়ি নিয়ে উঠে পড়েন ফুটপাথের ওপর। তার পর তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই মামলা এখনও চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+