দুর্ঘটনার দিন মদে চুর ছিলেন সলমন, বাড়ল বিপদ

২০০২ সালে বান্দ্রা পশ্চিমের হিল রোডে রাতের অন্ধকারে ফুটপাথে শুয়ে থাকা একজনকে গাড়ির তলায় পিষে দেন এই বলিউড অভিনেতা। আরও চারজন গুরুতর জখম হয়। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়ি নিয়ে উঠে পড়েন ফুটপাথের ওপর। তার পর তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই মামলা এখনও চলছে। বুধবার ফরেন্সিক বিশেষজ্ঞ আদালতকে জানান, রক্তে অ্যালকোহলের অনুমোদিত মাত্রা হল ৩০ মিলিগ্রাম। কিন্তু সলমন খানের রক্তে ৬২ মিলিগ্রাম অ্যালকোহল মিলেছে। তিনি মদে চুর ছিলেন।
এই ঘটনার পর তাঁর ভবিষ্যৎ কী দাঁড়ায়, এখন সেটার দেখার।












Click it and Unblock the Notifications