Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিট অ্যান্ড রান মামলায় স্বস্তিতে সলমন খান, এড়াতে পারেন কারাদণ্ডের সাজা!

মুম্বই, ৯ ডিসেম্বর : 'হিট অ্যান্ড রান' মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সলমন খানকে স্বস্তি দিল বম্বে হাইকোর্ট। [সলমন খানের পাঁচ বছরের সাজা ঘোষণা করল আদালত]

বলিউড অভিনেতা সলমন খান বহুচর্চিত ২০০২ সালের এই ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকী সেদিন তিনি নেশাগ্রস্ত ছিলেন সেটারও কোনও পাকাপোক্ত প্রমাণ নেই বলে মন্তব্য করল হাইকোর্ট।

হিট অ্যান্ড রান মামলায় স্বস্তিতে সলমন খান, এড়াতে পারেন সাজা!

একইসঙ্গে একসময়ের সলমন খানের দেহরক্ষী হিসাবে থাকা মুম্বই পুলিশের কনস্টেবল রবীন্দ্র পাতিলের বয়ানের উপরেও সন্দেহ প্রকাশ করেছে। রবীন্দ্রর বয়ানে অসঙ্গতি রয়েছে বলে পর্যবেক্ষণ উচ্চ আদালতের।

গত মে মাসে এই মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হয় সলমন খানের। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান সলমনের আইনজীবীরা। এর আগে সলমনের গাড়ির চালক অশোক সিং দাবি করেছিলেন ঘটনার দিন তিনিই চালকের আসনে ছিলেন। তা সত্ত্বেও সেইসব বক্তব্য খারিজ করে সলমনের শাস্তির নির্দেশ দিয়েছিল আদালত।

প্রসঙ্গত, এদিন গোটা মামলায় নিজের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত আদালত জানাতে পারেনি। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার মামলায় নিজের পূর্ণাঙ্গ রায় দেবে বম্বে হাইকোর্ট।

হিট অ্যান্ড রান সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+