জম্মু-কাশ্মীরের ঝুলন্ত রেল ব্রিজের উপর ছুটল ট্রেন, যাবে বন্দে ভারতও! সাক্ষী হোন ঐতিহাসিক মুহূর্তের
India Rail: আরও এক ইতিহাসের মুখোমুখি রেল! ভারতীয় রেল (Indian Railway) পথে যুক্ত হতে চলেছে জম্মু-কাশ্মীর (Jammu Kashmir)। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেই শুরু হয়ে যাবে রেল পরিষেবা। আর তা টার্গেট করেই একেবারে শেষ মুহূর্তের কাজ চালাচ্ছে রেল। একই সঙ্গে চলছে দফায় দফায় ট্রায়াল রানও।
সম্প্রতি রেসাই (Reasi) সেকশনে ভারতের প্রথম ঝুলন্ত (Cable-stayed Rail Bridge) অঞ্জি খাদ রেল ব্রিজের (Anji Khad Bridge) উপর দিয়ে ছোটে একটি টাওয়ার ওয়াগান (India Rail) ।

আর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রেলমন্ত্রক। এমনকী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও পোস্ট করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ট্রায়াল রান সফল হতেই উচ্ছ্বসিত রেল কর্মী থেকে আধিকারিক সবাই।
এই রেল পথ চালু হয়ে গেলে ভূস্বর্গের মানুষের ব্যাপক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, পর্যটন থেকে অর্থনীতিতে সে রাজ্যে জোয়ার আসবে বলেও মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেললাইন প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমনকী এই রেল প্রকল্প তৈরি ছিল বড় জটিলও। কারণ অঞ্জি খাদ রেল সেতু তৈরি ছিল ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জের। আর তাতে ১০০ নম্বর নিয়ে পাশ করল রেল।
1st electric engine rolling through Tunnel No. 1 and the Anji Khad Cable Bridge.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 25, 2024
📍J&K pic.twitter.com/YOjkeJmDva
অন্যদিকে আগামী বছর নয়াদিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। এমনটাই জল্পনা। শোনা যাচ্ছে, এই রেল প্রকল্পের উদ্বোধনের জন্য পিএমও'র দফতরে প্রধানমন্ত্রীর কাছে সময়ও চাওয়া হয়েছে। আর তা মিললেই এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। তবে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে তা ভারতের প্রথম কেবল সাসপেনশন ব্রিজের ওপর দিয়েই শ্রীনগর ছুটবে বলে মনে করা হচ্ছে।
India Rail: ঝুলন্ত ব্রিজে ট্রায়াল রান!
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম X -এ ট্রায়ান রানের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে প্রকল্পের অগ্রগতি কথা তুলে ধরা হয়। অন্যদিকে রেলমন্ত্রকও ভিডিওটি শেয়ার করেছে। যেখানে মন্ত্রক লিখছে, উধমপুর-শ্রীনগর বারামুল্লা রেলওয়ে লিঙ্ক (USBRL) প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। অঞ্জি খাদ রেল ব্রিজের উপর ট্রায়াল রন সফল বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আঞ্জি খাদ সেতু ব্রিজ গত মাসে সম্পন্ন হয়েছে। রেল আধিকারিকরা এই ব্রিজকে ইঞ্জিনিয়ারিং চমৎকার বলে দাবি করছেন। একটি মাত্রা তোরণ রয়েছে ব্রিজে, যা নদীর তলদেশ থেকে ৩৩১ মিটার উপরে দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে এবং কেন্দ্রীয় স্পেনে ৪৮ টি কেবল দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। মোট দৈর্ঘ্যে 473.25 মিটার পর্যন্ত প্রসারিত। সেতুটির দৈর্ঘ্য 120 মিটার এবং কেন্দ্রীয় বাঁধটি 94.25 মিটার বিস্তৃত। এটি ভারতের সবথেকে উঁচু ব্রিজ!












Click it and Unblock the Notifications