সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের
ধর্ম পরিবর্তন ও সংরক্ষণ, এই দুই সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, হিন্দু, শিখ অথবা বৌদ্ধ ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে তফসিলি জাতি (এসসি) হিসেবে আর কোনও স্বীকৃতি পাওয়া যাবে না।

আদালতের মতে, সংবিধানের ১৯৫০ সালের নির্দিষ্ট আদেশ অনুসারে এসসি মর্যাদা ধর্মনির্ভর। এর ফলে যদি কেউ খ্রিস্টান অথবা ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে সেই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, এই রকম অবস্থায় এসসি-এসটি অত্যাচার প্রতিরোধ আইনের সুরক্ষাও দাবি করা যাবে না।
আদালতের এই রায়ের পেছনে একটি নির্দিষ্ট মামলা রয়েছে। জন্মসূত্রে তফসিলি জাতির এক ব্যক্তি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে পাদ্রি (খ্রিস্টান ধর্মের একজন যাজক) হিসেবে তিনি কাজ শুরু করেন। পরে জাতিগত অপমানের অভিযোগ তুলে তিনি তফসিলি জাতি এবং উপজাতি আইনে মামলা দায়ের করেন। কিন্তু আদালত জানিয়ে দেয় যে, ঘটনার সময় তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, সেই কারণে এসসি মর্যাদা দাবি করার সুযোগ তাঁর নেই।
এই বিষয়ে আগেই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টও একই রায় দিয়েছিল। আর সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং এনভি অঞ্জারিয়া বলেন জানিয়ে দেন যে, বহুদিন ধরে আবেদনকারী নিজেই ধর্মান্তরিত অবস্থায় ছিলেন, তাই আইনের দৃষ্টিতে তাঁর দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই রায়ের ফলে একদিকে যেমন আইনি অবস্থান পরিষ্কার হয়েছে, সেরকম অন্যদিকে নতুন করে আবার বিতর্কও তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ধর্ম পরিবর্তন হয়ে গেলেও অনেক ক্ষেত্রে সামাজিক বৈষম্য থেকে যায়, আর সেক্ষেত্রে সংরক্ষণ না পাওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
অর্থাৎ মনে করা হচ্ছে যে, এই রায় ভবিষ্যতে ধর্ম, সংরক্ষণ এবং সাংবিধানিক অধিকার নিয়ে বড় বিতর্কের পথ খুলে দিল।












Click it and Unblock the Notifications