অযোধ্যায় প্রস্তাবিত মন্দিরে রামের মূর্তিতে গোঁফ রাখতে হবে! হিন্দু নেতার দাবি ঘিরে শোরগোল
অযোধ্যায় প্রস্তাবিত রামমন্দিরে রামের মূর্তিতে গোঁফ রাখতে হবে। এমনই দাবি তুললেন হিন্দুত্ব নেতা সম্ভাজি ভাইদে। বুধবার উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো।
অযোধ্যায় প্রস্তাবিত রামমন্দিরে রামের মূর্তিতে গোঁফ রাখতে হবে। এমনই দাবি তুললেন হিন্দুত্ব নেতা সম্ভাজি ভাইদে। বুধবার উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে অংশ নেবেন।

রাম, লক্ষণের গোঁফ রাখার দাবি
অযোধ্যার সাংলিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হিন্দুত্ব নেতা বলেন, রামমন্দির ট্রাস্টের অন্যতম ট্রাস্টি গোবিন্দ গিরিজি মহারাজের কাছে দাবি করেছেন, মন্দিরে রাম ও লক্ষণের যে মূর্তি বসানো হবে, তাতে যেন গোঁফ থাকে।

না হলে, কোনও ফল হবে না
হুঁশিয়ারি দিয়ে এই হিন্দুত্ব নেতা বলেছেন, যদি ভুল সুধরে নেওয়া না হয়, ( ভগবান রামের গোঁফ রাখা), তাহলে যতই রামমন্দির তৈরি করা হোক, তাঁর মতো রামভক্তদের কাছে এর কোনও অর্থ থাকবে না।

রাখতে হবে শিবাজির মূর্তিও
ভাইদে আরও দাবি করেছেন, ভূমি পুজো শুরু হওয়ার আগে মন্দির তৈরির জায়গায় ছত্রপতি শিবাজি মহারাজের ছবিও রাখতে হবে। সম্ভাজি ভাইদে শ্রী শিবপ্রতিষ্ঠান হিন্দুস্তানের নেতা। দশেরা কিংবা দিওয়ালির মতো করে অযোধ্যায় ভূমি পুজোর অনুষ্ঠান পালন করার জন্য আহ্বান জানিয়েছেন এই হিন্দুত্ব নেতা।

বিরোধী নেতাদেরও ভূমি পুজো করা উচিত
বর্ষীয়ান এনসিপি নেতা শারদ পাওয়ার অযোধ্যায় রামমন্দির নির্মাণ করোনা অতিমারীকে পরাজিত করবে বলে কোনও কোনও নেতা যে মন্তব্য করেছিলেন তার সমালোচনা করেছিলেন। হিন্দু নেতা ভাইদে এই ধরনের মন্তব্যের সমালোচনা করে বলেন, শারদ পাওয়ার মতো নেতাদের মন্দিরের ভূমি পুজোয় আমন্ত্রণ জানানো না হলেও ভূমি পুজোয় অংশ নেওয়া উচিত বলে মন্তব্য করেন।












Click it and Unblock the Notifications