সরকারের নিয়ন্ত্রণমুক্ত হোক হিন্দু মন্দিরগুলি, কেন্দ্রকে আইন আনার আর্জি ভিএইচপির
সরকারের নিয়ন্ত্রণমুক্ত হোক হিন্দু মন্দিরগুলি, কেন্দ্রকে আইন আনার আর্জি ভিএইচপির
দেশের সব হিন্দু মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য কেন্দ্রের কাছে আইন নিয়ে আসার আর্জি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এর সঙ্গে সঙ্গে ধর্মান্তর–বিরোধী আইন নিয়ে আসার জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে তারা।

রবিবার ভিএইচপির আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার জানিয়েছেন যে হিন্দু মন্দিরগুলিকে হিন্দু সমাজের কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে আহ্বান জানিয়েছে এবং এ সংক্রান্ত আইন নিয়ে আসার জন্য কেন্দ্র সরকারকে আর্জি জানিয়েছে তারা। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় গণ ধর্মান্তকরণ করা নিয়েও তিনি বেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
অলোক কুমার এ প্রসঙ্গে বলেন, 'এই ধর্মান্তকরণগুলি প্রলোভন, প্রতারণা এবং ভয় দ্বারা প্ররোচিত হয়। ভিএইচপি তার সমস্ত শক্তি দিয়ে এই ধরনের ধর্মান্তরকে প্রতিহত করবে এবং ধর্মান্তরিত ভাই ও বোনদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে তার প্রচার জোরদার করবে।’ কুমার জানিয়েছেন যে উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানাতেও সরকারের ধর্মান্তকরণ বিরোধী আইন নিয়ে আসা প্রয়োজন। কুমার বলেন, 'আমরা কেন্দ্র সরকারকে ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন প্রণয়ন করার কথা জানিয়েছি।’ তিনি আরও বলেন, 'আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি (ধর্মান্তরের বিরুদ্ধে একটি আইন নিয়ে আসতে) এবং এই প্রচেষ্টা শুরু করেছি এবং আমরা আমাদের প্রচেষ্টা আরও জোরদার করব।’ ভিএইচপি তাদের পক্ষ থেকে একটি আবেদন জমা করেছে এবং তারা আশা করছে যে কেন্দ্র তা স্বীকার করবে। অলোক কুমার এও জানিয়েছেন যে ভিএইপি এই উভয় বিষয় নিয়ে গণ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করবে। এর পাশাপাশি ভিএইচপি নেতা এও চান যে তেলেঙ্গানা সরকার গরুদের রক্ষা করতে আইন নিয়ে আসুক কারণ এই রাজ্যে গো হত্যার প্রচুর ঘটনা সামনে এসেছে।
দেশজুড়ে 'লাভ জিহাদ’–এর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এই ইস্যু নিয়ে বিজেপি সরকারের সঙ্গে যথেষ্ট চিন্তিত বিশ্ব হিন্দু পরিষদ। বিজেপির দাবি, লাভ জিহাদের নাম করে একাধিক হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে, যা একেবারেই ঠিক নয়। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটকে লাভ জিহাদ রুখতে আইন নিয়ে আসা হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে যে এক শ্রেণির মুসলমান যুবক হিন্দু নারীদের কাছে প্রেমের অভিনয় করে এবং ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করে। তাদের কথায়, লাভ বা প্রেমের মাধ্যমে 'জিহাদ’ করা হচ্ছে এভাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications