হিমন্ত বিশ্ব শর্মা গড়লেন ইতিহাস, অসমের মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার শপথগ্রহণ

অসমের মুখ্যমন্ত্রী হিসেবে মঙ্গলবার টানা দ্বিতীয়বারের জন্য শপথগ্রহণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি রেকর্ড জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরায় রাজ্যে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের এটি টানা তৃতীয় মেয়াদ।

রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এক হাই-প্রোফাইল অনুষ্ঠানে হিমন্তকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

হিমন্তর পাশাপাশি আরও চারজন মন্ত্রী—বিজেপি নেতা রামেশ্বর তেলি ও অজন্তা নিয়োগ, এজিপি সভাপতি অতুল বোরা এবং বিপিএফ বিধায়ক চরণ বোরো—এদিন শপথ নেন।

২০২১ সালে সর্বানন্দ সোনোয়ালের স্থলাভিষিক্ত হয়ে মুখ্যমন্ত্রী হওয়া শর্মা, অসমের প্রথম অ-কংগ্রেসী নেতা যিনি টানা দু’বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে ইতিহাস গড়লেন। সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে এনডিএ ১২৬টির মধ্যে ১০২ আসনে জয় লাভ করেছে।

বিজেপি একা ৮২ আসন পেয়ে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটসঙ্গী এজিপি ও বিপিএফ প্রত্যেকে ১০টি করে আসন পেয়েছে। এই বিপুল জনাদেশ উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির শীর্ষ নেতা হিসেবে শর্মার অবস্থানকে আরও সুসংহত করেছে।

২০২১ সাল থেকে মুখ্যমন্ত্রী হয়ে হিমন্ত বিজেপির প্রভাবশালী আঞ্চলিক নেতা হিসাবে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে দলের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ঘোষণা করার কথা, যার মধ্যে পরিকাঠামো, বিনিয়োগ, জনকল্যাণমূলক প্রকল্প, ভূমি সংস্কার ও আদিবাসী অধিকার থাকবে।

তবে, বিজেপি শপথগ্রহণ অনুষ্ঠানকে শক্তি প্রদর্শনে রূপ দিলেও, বিরোধী কংগ্রেস তাতে অংশগ্রহণ করেনি। অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অভিযোগ করেন যে, সংবিধানিক এই অনুষ্ঠানটি "রাজনৈতিক প্রদর্শনীতে" রূপান্তরিত হয়েছে।

গগৈ বলেন, "আমরা একটি সাংবিধানিক অনুষ্ঠানকে ব্যয়বহুল রাজনৈতিক সমাবেশে রূপান্তরিত করার বিষয়টি সমর্থন করতে পারি না।" প্রসঙ্গত ১২৬ সদস্যের অসম বিধানসভায় কংগ্রেস মাত্র ১৯টি আসনে জয়লাভ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+