Assembly Election Result 2024: রাত পোহালেই ভোট গণনা শুরু, কড়া নিরাপত্তা বলয়ে হরিয়ানা-জম্মু ও কাশ্মীর
রাত পোহালেই দুই রাজ্যের ভোট গণনা। হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে। গণনা কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইভিএম। ভোটের পর স্ট্রং রুমে রাখা হয়েছিল ইভিএমগুলি।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। তার আগের দিন রাত থেকে তাই স্ট্রং রুম গুলিকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে ফেলা হয়েছে। ভূস্বর্গে প্রায় ১০ বছর পর ভোট হয়েছে। সেকারণে নিরাপত্তা ব্যবস্থা বেশি আঁটোসাঁটো করা হয়েছে সেখানে। গণনা কেন্দ্রগুলিতে আধাসেনাও মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও পাহারায় রয়েছে।

জম্মু ও কাশ্মীরের রাজৌরির এসএসপি রণদীপ কুমার জানিয়েছেন , নিরাপত্তার কারণে শহরের একাধিক জায়গায় নো ট্রাফক জোন করে দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলিতে পরিচয় পত্র দেখিয়েই তবে প্রবেশ করতে পারবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিসিটিভি তো রয়েইছে সেই সঙ্গে একাধিক নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে গণনা কেন্দ্রগুলি।
ইভিএম, পোস্টাল ব্যালট গণনার আলাদা করে জায়গা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতোই সব কাজ করা হবে বলে জানিয়েছেন তাঁরা। সেকারণে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। হরিয়ানাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ভোট গণনা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসিটিভিতে নজরদারির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে সব গণনা কেন্দ্রে।
প্রার্থীরা এবং তাঁদের কাউন্টিং এজেন্টরাই কেবল মাত্র গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন বলে নির্দেশিকা জারি করা হয়েছে। তবে কোনও মোবাইল ফোন, পেন এবং পেপার নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। হরিয়ানায় ৯০টি বিধানসভা আসনের জন্য এক দফায় ভোট গ্রহণ হয়েছে। অন্যদিকে জম্মু এবং কাশ্মরে তিন দফায় ভোট হয়েছে।












Click it and Unblock the Notifications