মধুচক্রে হানা পুলিশের! উদ্ধার মুম্বইয়ের উঠতি নায়িকা

সিনেমায় সুযোগ দেওয়ার নামে দেহ ব্যবসার ছক বানচাল করল হায়দরাবাদ পুলিশ। বানজারা হিলসে পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে মুম্বইয়ের এক উঠতি নায়িকাকে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতারও করা হয়েছে।

সিনেমায় সুযোগ দেওয়ার নামে দেহ ব্যবসার ছক বানচাল করল হায়দরাবাদ পুলিশ। বানজারা হিলসে পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে মুম্বইয়ের এক উঠতি নায়িকাকে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতারও করা হয়েছে। ওই নায়িকা আগ্রার বাসিন্দা বলে জানা গিয়েছে।

মধুচক্রে হানা পুলিশের! উদ্ধার মুম্বইয়ের উঠতি নায়িকা

গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মধুচক্রের মালিক এবং এক খদ্দেরকে গ্রেফতার করেছে। সূত্রের খবর অনুযায়ী সে একজন সরকারি কর্মীও বটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এ জনার্দন রাও বরাবরই মধুচক্রের সঙ্গে জড়িত। মুম্বইয়ের উঠতি নায়িকাদের দেহ ব্যবসার কাজে নামানই তার কাজ। এর আগেও সে একই ধরনের কাজ করেছে।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, রাও এবং অপর এক পলাতক ব্যক্তি উঠতি নায়িকাদের প্রলোভন দেখিয়ে মুম্বই এবং অন্য রাজ্য থেকে হায়দরাবাদের আশপাশে নিয়ে যেত। সপ্তাহে একলক্ষ টাকা করে দিতে চুক্তি করা হয়। অন্যদিকে খরিদ্দারের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+