শ্বেতা বসুর স্মৃতি উসকে মধুচক্রের আসরে গ্রেফতার বলিউড অভিনেত্রী

পানাজি, ৩ জুন : গোপন সূত্রে তল্লাশি চালিয়ে গোয়ার পানাজি এলাকায় একটি হাই-প্রোফাইল মধুচক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পানাজির একটি পাঁচতারা হোটেলে তল্লাশি চালানো হয়। সেখানে বসেছিল মধুচক্রের আসর। ঘটনাস্থল থেকে অভিযুক্তদের গ্রেফতারের পর জানা যায়, সেই দলে রয়েছে হিন্দি ও তেলেগু সিনেমায় অভিনয় করা এক অভিনেত্রী। [(২ সেপ্টেম্বর, ২০১৪)দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার 'কাহানি ঘর ঘর কি'-র ছোট্ট 'শ্রুতি']

শ্বেতা বসুর স্মৃতি উসকে মধুচক্রের আসরে গ্রেফতার আর এক অভিনেত্রী


পুলিশ আপাতত তদন্তের স্বার্থে ওই অভিনেত্রীর নাম প্রকাশ্যে আনেনি। তাকে আপাতত রিম্যান্ড হোমে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, ধৃত ওই অভিনেত্রী জানিয়েছেন, তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা মঙ্গলবার সকালে গোয়ায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, যে মহিলার কথা ওই অভিনেত্রী বলছেন তাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। মহিলার নাম আয়েশা সায়াদ বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অধিকারিক সিদ্ধান্ত শিরোদকর।

ওই মহিলাকে ধরে মধুচক্রের সঙ্গে জড়িত আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের শেষে অভিনেত্রী শ্বেতা বসুকে যৌন ব্যবসার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। পরে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেনি পুলিশ, এই বলে শ্বেতাকে মুক্তি দেয় আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+