Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভেন্দু'র বাড়ি 'শান্তিকুঞ্জে'র ১০০ মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ছাড় হাইকোর্টের

তৃণমূল সভা ঘিরে আশঙ্কায় শান্তিকুঞ্জ? জল্পনা উস্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। অধিকারী গড় হিসাবেই পরিচিত কাঁথি। আর সেখানেই সভা করতে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী তিন

তৃণমূল সভা ঘিরে আশঙ্কায় শান্তিকুঞ্জ? জল্পনা উস্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। অধিকারী গড় হিসাবেই পরিচিত কাঁথি। আর সেখানেই সভা করতে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী তিন ডিসেম্বর অর্থাৎ শনিবার এই সংক্রান্ত সভা রয়েছে। বিরোধী দলনেতার বাড়ি শান্তিকুঞ্জ থেকে প্রায় ১০০ মিটারের মধ্যেই এই সভা রয়েছে।

১০০ মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ছাড় হাইকোর্টে

আর এই সভা পরিবারকে হেনস্থা করতেই শাসকদলের তরফে পরিকল্পনা করে করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের। আর সেই আশঙ্কা প্রকাশ করেই আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিন।

বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আর সেই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, গণতন্ত্রে কি সভা-বৈঠক বন্ধ করার নির্দেশ দেওয়া যায়! সবার সভা করার অধিকার রয়েছে বলেও পর্যবেক্ষণ বিচারপতি রাজশেখর মান্তার। আর এই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে ছাড় হাইকোর্টের।

তবে শান্তিপূর্ণভাবে সভা করার পরামর্শ বিচারপতির। শুধু তাই নয়, শব্দবিধি মেনে সভা করতে হবে বলেও নির্দেশ আদালতের। আইন-শৃঙ্খলা যাতে বজায় থাকে তা এসপি ও কাঁথি থানার ওসি নিশ্চিত করবেন বলেও নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। যা বিরোধী দলনেতার কাছে বড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবার সকালে এই সংক্রান্ত আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।

আদালতে আবেদনে তিনি জানান, এই সভা নিয়ে স্থানীয় থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ। আর বিষয়ে আদালতে আবেদন জানানো হয়। আদালত আবেদন গ্রহণ করে এবং দুপুর দুটোর সময়ে মামলার শুনানি হবে বলে সময় নির্ধারণ করা হয়। সেই মতো বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে এই মামলার শুনানি হয়।

দীর্ঘ সওয়াল জবাব শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে ছাড়পত্র দেয় আদালত। যদিও এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কিনা সেদিকেই নজর সবার।

পাশাপাশি আগামী ৩ তারিখ শুভেন্দু অধিকারীর বাড়ির একেবারে অদুরে দাঁড়িয়ে কি বার্তা অভিষেক এন্ড কোং দেন সেদিকেই নজর সবার। তবে এই সভা থেকেও শুভেন্দু অধিকারীর বিষয়ে অনেক কিছু ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ফলে সেই সভা থেকে অভিষেক কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+