'কেরল' থেকে 'কেরলম', তবে বাংলার নাম বদল আটকে কেন? প্রশ্নে সরব মমতা, কী বক্তব্য তাঁর?

রাজ্যের নাম বদল নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কেরলের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি যে, ভোট এলেই শুধুমাত্র কেন্দ্র বাংলার কথা মনে করে, কিন্তু ইচ্ছাকৃতভাবেই রাজ্যের নাম বদলের প্রস্তাব ঝুলিয়ে রাখা হয়েছে।

সম্প্রতি কেরলের নাম বদলের পদক্ষেপের পরেই এই বিতর্ক আবারও নতুন করে সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে, "এখন তো আর পূর্ববঙ্গ নেই, তা হলে 'পশ্চিমবঙ্গ' নাম রাখার অর্থ কী?" তিনি আরও জানিয়েছেন যে, এই বিষয়টি তিনি বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কাছে তুলেছেন।

অন্যদিকে কেন্দ্রীয় সূত্রের দাবি যে, 'বাংলা' নামটি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করতে পারে, কারণ বাংলাদেশের সঙ্গে তা সাদৃশ্যপূর্ণ। জানা গিয়েছে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of External Affairs)-ও মত জানিয়েছে।

২০১৬ সালে রাজ্য সরকার তিনটি নাম প্রস্তাব করেছিল, বাংলায় 'বাংলা', ইংরেজিতে 'বেঙ্গল' এবং হিন্দিতে 'বাঙ্গাল'। কিন্তু কেন্দ্রের যুক্তি ছিল যে, একটি রাজ্যের তিন ভাষায় তিন রকম নাম হতে পারে না। ওমস্ত ভাষায় একই নাম থাকা প্রয়োজন।

এরও আগে ২০১১ সালে ক্ষমতায় এসে মমতা ব্যানার্জী 'পশ্চিমবঙ্গ'-এর বদলে 'পশ্চিমবঙ্গ' অথবা 'পশ্চিম বঙ্গ' নামের প্রস্তাব রেখেছিলেন। সেটিও খারিজ করা হয়, কারণ কেন্দ্রের মতে তা বড় কোনও পরিবর্তন নয়। কেন্দ্রের আরও যুক্তি ছিল যে, এত বড় একটি রাজ্যের নাম বদলে দেওয়া সহজ কোনও প্রক্রিয়া নয়। রেল থেকে শুরু করে ডাক, বিমানসহ বিভিন্ন দফতরে পরিবর্তন আনতে হয়। সেইসঙ্গে সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বিলও পাস করাতে হয়।

তবে মুখ্যমন্ত্রীর মত, 'W' দিয়ে নাম শুরু হওয়ার কারণে অনেক ক্ষেত্রে রাজ্য তালিকার শেষে চলে যায় পশ্চিমবঙ্গের নামটি। এমনকি প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীরাও নাকি শেষের দিকে সুযোগ পায়। সেই কারণেও তিনি নাম বদলের পক্ষে সওয়াল করেছেন।

সমস্তটা মিলিয়ে, কেরলের নাম বদলের পর বাংলার নাম পরিবর্তন প্রশ্নে কেন্দ্র ও রাজ্য টানাপোড়েন আবারও প্রকাশ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+