Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুষমা স্বরাজ, অরুণ জেটলিকে মরণোত্তর সম্মাননা, কে কে পেলেন এবছর পদ্ম পুরস্কার? একনজরে তালিকা

সুষমা-জেটলিকে মরণোত্তর সম্মাননা, কে কে পেলেন এবছর পদ্ম পুরস্কার? একনজরে তালিকা

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এদিন ১১৯ জন পদ্মসম্মান প্রাপকদের সম্মানিত করা হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন প্রাপকদের হাতে তুলে দেন এই সম্মান। উল্লেখ্য, এদিন পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও সুষমা স্বরাজ। অরুণ জেটলির তরফে এই সম্মান গ্রহণ করেন তাঁর স্ত্রী সঙ্গীতা জেটলি ও সুষমা স্বরাজের তরফে এই সম্মান গ্রহণ করেন তাঁর মেয়ে বাঁসুরি স্বরাজ। একনজরে দেখে নেওয়া যাক এদিন রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান পেলেন কারা।

সুষমা-জেটলিকে মরণোত্তর সম্মাননা, কে কে পেলেন এবছর পদ্ম পুরস্কার? একনজরে তালিকা

পদ্মশ্রী সম্মানে এদিন ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন নাগরিক হিসাবে এই সর্বোচ্চ সম্মানের অধিকারী হন পাকিস্তানি গায়ক আদনান সামি ,যিনি ভারতে বর্তমানে নাগরিকত্ব গ্রহণ করেছেন। পদ্মশ্রী পেলেন ভারতীয় হকি টিমের রানি রামপাল। এদিন পণ্ডিত চন্নু লাল মিশ্র পেয়েছেন পদ্মবিভূষণ। এছাড়াও আইসিএমআর এপ প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডক্টর রমন খেড়কর পেয়েছেন পদ্মশ্রী সম্মান। এছাড়াও পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে এয়ার মার্শাল পদ্ম বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে মেডিসিনের জন্য দেওয়া হয়েছে এই সম্মান। এছাড়াও পদ্মসম্মানে ভূষিত হয়েছেন ব্যাটমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। এই বছর ১১৯ জনকে পদ্ম সম্মান দেওয়া হল। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মাননায় এদিন ভূষিত হলেন সাতজন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ, ১০২ দন পদ্মশ্রী। এঁদের মধ্যে ২৯ জন মহিলা, ১৬ জন মরণোত্তর সম্নান পেলেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য , ১৯৫৪ সাল থেকে এই সম্নান দেশে প্রচলিত । মূলত, নরেন্দ্র মোদী সরকারের তরফে জানানো হয়েছে, দেশের অচেনা , অজানা প্রতন্য এলাকার মানুষ যাঁরা দেশের সেবায় একরোখা ভাবে কাজ করছেন , তাঁরা এই সম্মানের অংশিদার হবেন। এক কথায় দেশের আনসাং হিরোদের সম্মান দিতে প্রস্তুত কেন্দ্র। সেই জায়গা থেকে পদ্ম সম্মানের গুরুত্ব অপরিসীম। এদিকে এদিন প্রয়াত কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হয়ে পদ্ম সম্মান গ্রহণ করেন সুষমার মেয়ে বাঁসুরি। অরুণ জেটলির তরফে এই সম্মান গ্রহণ করেন তাঁর স্ত্রী সঙ্গীতা। এদিন অরুণ জেটলির ছেলে রোহান জেটলি তাঁর বাবার এই মরোণোত্তর সম্মানের কথা জানান টুইটারেও। উল্লেখ্য, প্রতি বছরদেশে প্রজাতন্ত্র দিবসের আগে ঘোষণা করা হয় পদ্ম সম্নান। দেশকে অভূতপূর্ব সেবার জন্য পদ্মবিভূষণ দেওয়া হয়, পদ্মভূষণ দেওয়া হয় দেশকে উচ্চতর পরিষেবা দেওয়ার জন্য , আর পদ্মশ্রী দেওয়া হয় দেশকে সেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+