Hemant Soren: হন্যে হয়ে খুঁজছিল ইডি! আচমকাই রাঁচিতে হেমন্তের উদয়, মুখ্যমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক
Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অবশেষে দেখা গেল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছিল, সোরেনের খোঁজ মিলছে না। তার ৩০ ঘণ্টারও বেশি সময় পর হেমন্ত-উদয়।
রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে গাড়ি নিয়ে ঢুকতে দেখা গেল সোরেনকে। মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বৈঠকও সারলেন।

আজ হেমন্তকে প্রথম দেখা যায় সরকারি গাড়িতেই। হাসিমুখে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দিকে হাত নাড়েন। গতকাল তাঁর দিল্লির বাসভবনে গিয়ে সন্ধান মেলেনি বলে জানিয়েছিল ইডি। সেই বাসভবন থেকে নগদ টাকা ও বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত হয় বলে জানা যাচ্ছে। রাঁচিতেও সোরেনের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
জমি দুর্নীতি মামলায় সোরেনকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। তবে সোরেন গ্রেফতারির আশঙ্কা করছেন। গতকাল যখন কোথাও তাঁর সন্ধান মিলছিল না, তখন রাজনীতিতে শোরগোল পড়ে যায়। মুখ্যমন্ত্রী গা ঢাকা দিয়েছেন, এমন অভিযোগে পরিস্থিতির দিকে নজর রাখতে থাকেন রাজ্যপাল। অবশেষে সোরেন এলেন!
কাল ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে সোরেনকে। গ্রেফতারির সম্ভাবনাও রয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রীর বাসভবনে মন্ত্রী ও দলীয় বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সোরেন। বৈঠকে ছিলেন হেমনন্ত সোরেনের স্ত্রী কল্পনা। সোরেন গ্রেফতার হলে কল্পনা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে পারেন বলে চর্চা চলছে।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-র নেতৃত্বাধীন যে জোট ঝাড়খণ্ডের শাসন-ক্ষমতায় রয়েছে তাতে জোট শরিক হিসেবে রয়েছে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল। জোটের শরিক দলের বিধায়করাও এদিনের বৈঠকে ছিলেন বলে জানা যাচ্ছে। বিধায়কদের সকলকে রাঁচিতেই থাকতে বলা হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রণকৌশল নির্ধারণেই এদিনের বৈঠক বলে জানাচ্ছে জেএমএম।
২৭ জানুয়ারি রাতে সোরেন রাঁচি থেকে দিল্লি গিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু দিল্লিতে তাঁর বাসভবনে খোঁজ মেলেনি বলে দাবি করে ইডি। ইডি সূত্রে খবর, হেমন্ত সোরেন ইডিকে ই-মেল করে জানিয়েছেন কাল বেলা ১টা নাগাদ নিজের বাসভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান।
গত ২০ জানুয়ারি রাঁচিতে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন সোরেন। তিনি ইডির সমন ৯ বার অগ্রাহ্য করেছেন। ২৯ বা ৩১ জানুয়ারি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছিল ইডি। সোরেন রাজি হন ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দাবি, সোরেনের বিরুদ্ধে ইডি যে আচরণ করছে তা অসাংবিধানিক।
জেএমএম মুখপাত্র আগেই দাবি করেছিলেন, ব্যক্তিগত কাজে সোরেন দিল্লিতে গিয়েছেন। তিনি ফিরেও আসবেন। তবু ইডি যা পদক্ষেপ করছে তা বাঞ্ছনীয় নয়, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যে মামলার কথা বলা হচ্ছে তার সঙ্গে সোরেনের কোনও যোগ নেই। সোরেনের বাসভবন, রাজভবন ও রাঁচিতে ইডির অফিস লাগোয়া ১০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications