রাহুল গান্ধী কি আদৌ ফ্লাইং কিস দিয়েছেন? তাল কাটল বিজেপি সাংসদ হেমা মালিনীর মন্তব্যে
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ করে সরাসরি অধ্যক্ষ ওম বিড়লার কাছে গিয়েছিলেন বিজেপির মহিলা সাংসদরা। তবে বিজেপি এই পদক্ষেপের তাল কেটেছে অভিনেত্রী হেমা মালিনীর করা মন্তব্যে।
মণিপুর নিয়ে অনাস্থার স্বপক্ষে নিজের বক্তব্য রাখার পরে রাহুল গান্ধী লোকসভা থেকে বেরিয়ে যান আগে ঠিক থাকা কর্মসূচিতে। সেই সময় স্মৃতি ইরানি রাহুল গান্ধীর বিরুদ্ধে ফ্লাইং কিং দেওয়ার অভিযোগ করেন। পরে বিজেপির মহিলা সাংসদরা অভিযোগপত্র জমা দেন। সেখানে অন্যসব মহিলা সাংসদদের মতোই সই ছিল হেমা মালিনীরও।

এব্যাপারে হেমা মালিনীর মন্তব্য কিছু সময়েই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি সেখানে বলেছেন, কিছু অঙ্গভঙ্গি করেছিলেন, তবে রাহুল গান্ধীকে ফ্লাইং কিস দিতে তিনি দেখেননি।
যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শোভা করন্দলাজে রাহুল গান্ধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য অধ্যক্ষের কাছে দাবি করেছেন। তিনি অধ্যক্ষ ওম বিড়লার কাছে ২১ জন মহিলা বিজেপি সাংসদের স্বাক্ষরিত চিঠিটি জমা দেন।

এদিন মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাবের বক্তব্য শেষ করে স্মৃতি ইরানি বলেন, যাঁরা ভারত মাতার হত্যার কথা বলছেন, তাঁদেরকে তিনি বলতে চান, ব্রিটিশরা এসেছে এবং গিয়েছে। মুঘল শাসনের অবসান হয়েছে। ভারত আজও আছে, ভবিষ্যতের থাকবে।
সব শেষে এদিন স্মৃতি ইরানির অভিযোগ হেমা মালিনী যেভাবে ওড়ালেন, তাতে বিজেপির সাংসদের মধ্যে একাত্মতার সুর নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।












Click it and Unblock the Notifications