Kedarnath: উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৭

উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী ফেরার পথে ছয় জন তীর্থযাত্রী এবং একজন পাইলট সহ একটি হেলিকপ্টার শনিবার সকালে একটি দুর্গম এলাকায় ভেঙে পড়েছে। আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটি ভোর ৫টা ১৭ মিনিটে ওড়ে, কিন্তু তারপরই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন, কেদারনাথ থেকে উড়ানের কিছুক্ষণ পরেই ভোর ৫টা ১৭ মিনিটে আরিয়ান অ্যাভিয়েশনের হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটি কেদারনাথ এবং গৌরীকুণ্ডের মধ্যে একটি অত্যন্ত দুর্গম এলাকায় ভেঙে পড়ে। ঘটনার পরপরই পুলিশ ও এসডিআরএফ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

গারওয়ালের আইজি জানান, "তীর্থযাত্রীদের নিয়ে হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গৌরীকুণ্ডের দিকে যাচ্ছিল। হেলিকপ্টারে সাতজন ছিলেন। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত দুর্গম এলাকা। পুলিশ ও এসডিআরএফ দল ঘটনাস্থলে রওনা হয়েছে।"

দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স-এ পোস্ট করেন, "রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে খুবই দুঃখজনক খবর পাওয়া গিয়েছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। বাবা কেদারের কাছে সকলের নিরাপত্তা কামনা করি।"

ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+