Heatwave Alert: রাজস্থানের চুরুতে তাপমাত্রা হাফ সেঞ্চুরি পার! দিল্লিতে ৫০ ডিগ্রি ছুঁইছুঁই

দেশের পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমেছে। তবে এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে রাজস্থানের চুরুতে এদিন ছিল এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে নয়াদিল্লির কয়েকটি জায়গায় চরম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২০১৯-এর ১ জুন, চুরুতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজস্থানের গঙ্গানগরের তাপমাত্রা ৪৯.৪ ডিগ্রি, পিলানিতে ৪৯ ডিগ্রি, ফলোদি ও বিকানেরে ৪৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছ। এছাড়া কোটায় ৪৮.২, জয়সলমেরে ৪৮ ডিগ্রি, জয়পুরে ৪৬.৬ ডিগ্রি এবং বারমেরে ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস।

heatwave

পিলানির এদিনের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বকালের সর্বোচ্চ বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এর আগেকার রেকর্ড ছিল ১৯৯৯ সালের ২ মে ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানের মরুভূমি তীব্র তাপপ্রবাহের কবলে রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে সমগ্র উত্তরভারত জুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি। যে কারণে বিভিন্ন শহরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে রয়েছে। এদিন জাতীয় রাজধানীর মুঙ্গেশপুর এবং নরেলায় ছিল মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে নয় ডিগ্রি বেশি। নাজফগড়ের তাপমাত্রা ৪৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিল্লির প্রাথমিক মানমন্দির সফদরজং-এ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। পিতমপুরা, পুসা ও জাফরপুরের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে আট ডিগ্রি ওপরে রয়েছে।

উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থান ছাড়াও উত্তর প্রদেশ, হরিয়ানা ও পঞ্জাবেও এদিন তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। হরিয়ানার সিরসায় সর্বোচ্চ তাপমাত্রা ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস। হিসারে ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াস। পঞ্জাবের ভাতিন্ডার সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর প্রদেশের ঝাঁসিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস। প্রয়াগরাজে ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং বারাণসী ও কানপুরে ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, মধ্যপ্রদেশের নিভারি, দাতিয়া, রেওয়া এবং খজুরাহতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল বহরমপুরে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়া। তারপরেই ছিল কলাইকুন্ডা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+