তাপপ্রবাহে এবার ধাক্কা খাবে ফলন, মুদ্রাস্ফীতি দ্বিগুণ হওয়ার আশঙ্কা
গ্রীষ্মের দহনে প্রভাব ফেলবে দেশের কৃষিকাজে
ফেব্রুয়ারি মাস থেকেই দেশের একাধিক প্রান্তে দহন বাড়তে শুরু করেছে। দেশের একাধিক প্রান্তে তাপমাত্রা একেবারে ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। কৃষি প্রধান রাজ্যগুলিতে মার্চ মাসে তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

গরমের দাপট ক্রমশ বাড়ছে রাজ্যে। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই গরমের দাপট বাড়তে শুরু করেছে রাজ্যে। ভারতের একাধিক রাজ্যে তাপ প্রবাহ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে রাজস্থান, গুজরাতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে সেখানে। মার্চ মাসে পারদ আরও চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।
দেশের কৃষি বলয় বলে পরিচিত যে রাজ্যগুলি। উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার সহ একািধক রাজ্যে মার্চ মাসে তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি পার করে যাবে। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন চাষীরা। কারণ দহনের দাপট যদি মার্চ মাসেই বেড়ে যায় তাহলে ফলনে প্রভাব পড়বে। মরশুমি ফলন ভাল হবে না। গতবারে যেমন মহারাষ্ট্রে প্রবল গরমের কারণে পেঁয়াজ আর টমেটোর ফলনে বিপুল প্রভাব পড়েছিল। সেভাবেই ধান এবং অন্যান্য সবজির ফলনেও প্রভাব ফেলতে পারে এই অত্যধিক গরম।
তার জেরে জিনিসের দাম আরও বাড়বে। যদিও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তাতে তেমন কোনও প্রভাব পড়েনি। নতুন করে গ্যাসের দাম বেড়েছে। তার উপরে গরমের দাপট বাড়লে যদি ফলনে ধাক্কা খায় তাহলে দাম আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। ফের মধ্যবিত্তের হেঁসেলে ধাক্কা আসবে বলেই মনে করছে অর্থনীতিবিদরা।












Click it and Unblock the Notifications