দেশের ২১৬টি জেলায় এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্তের খোঁজ নেই, জানাল স্বাস্থ্য মন্ত্রক

দেশের ২১৬টি জেলায় এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্তের খোঁজ নেই, জানাল স্বাস্থ্য মন্ত্রক

দেশের ২১৬টি জেলায় এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। শুক্রবারের দৈনিক সাংবাদিক বৈঠকে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।

দেশের ২১৬টি জেলায় এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্তের খোঁজ নেই, জানাল স্বাস্থ্য মন্ত্রক

অন্যদিকে গত ২৮ দিনে ৪২ টি জেলা থেকে নতুন করে কোনও করোনা সংক্রমণের খবর মেলেনি বলেও জানা যাচ্ছে। একইসাথে ২৯ জেলায় গত ২১ দিনে নতুন কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। পাশাপাশি গত ১৪ দিনে ৩৬টি জেলাতে নতুন কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে। অন্যদিকে গত সাত দিনে ৪৬টি জেলায় নতুন কোনও করোনা সংক্রমণের নজির নেই বলেও জানানো হয়েছে।

এদিকে ভারতে এখনও পর্যন্ত ৫৬, ৪৪২ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। তারমধ্যে সুস্থ হয়েছেন ১৬৫৪০ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টা গোটা দেশে নতুন করে ৩৩৯০ টি করোনা সংক্রমণের ঘটনা ঘটে। একইসাথে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ‌১২৭৩ জন। অন্যদিকে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার বর্তমানে বেড়ে হয়েছে ২৯.৩৬ শতাংশ, শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান মন্ত্রকের যুগ্ম-সচিব লভ আগরওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+