ভারতে করোনা আক্রান্তের সিংহভাগই পুরুষ, বলছ স্বাস্থ্য মন্ত্রক
ভারতে করোনা আক্রান্তের সিংহভাগই পুরুষ, বলছ স্বাস্থ্য মন্ত্রক
বর্তমানে গত ২৪ ঘন্টায় গোটা দেশে নতুন করে ৬৯৩ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। পাশাপাপাশি মোট আক্রান্তের সংখ্যা পোঁছেছে ৪০৬৭। বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব শুরু হতেই চিকিত্সকেরা জানিয়েছিলেন এর জন্য সর্বাধিক ঝুঁকি রয়েছে পুরুষদেরই। এবার সেই তথ্য সঙ্গতি রেখে ভারতের ক্ষেত্রেও উঠে এল একই চিত্র।

পুরুষদের শরীরেই বেশি বাসা বাঁধছে করোনা
সোমবার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ভারতের করোনভাইরাস রোগীদের মধ্যে ৭৬ শতাংশই পুরুষ, আর এর মধ্যে ২৪ শতাংশ মহিলা রয়েছেন। কোভিড -১৯ সম্পর্কে রুটিন ব্রিফিংয়ের সময়, স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম-সচিব লভ আগরওয়াল এদিন এই তথ্য তুলে ধরেন।

যুবসমাজকে আরও বেশি সচেতন হওয়ার কথা বলছে স্বাস্থ্য মন্ত্রক
এদিন তিনি আরও বলেন ৪৭ শতাংশ করোনা আক্রান্ত রোগীর বয়স ৪০ বছরের কম। পাশাপাশি ৩৪ শতাংশ রোগীর বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে এবং ১৯ শতাংশের বয়স ৬০ বছর বা তার বেশি। বয়ষ্কদের ক্ষেত্রের এই রোগের ঝুঁকি সর্বাধিক হলেও আগরওয়াল জানান দেশের যুবক-যুবতীদের এই ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া দরকার।

বয়ষ্কদেরই মৃত্যুর হার সবথেকে বেশি
একই সাথে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর ক্ষেত্রে দেখা যায় এখনও অবধি এই রোগের প্রকোপে যারা মারা গেছেন তাদের ৬৩ শতাংশই ৬০ বছরের বেশি বয়সের। পাশাপাশি ৩০ শতাংশ মৃত রোগীর বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৭ শতাংশের বয়স ৪০ বছরের কম।












Click it and Unblock the Notifications