মাদ্রাজের সেরা বিচারপতিদের একজনকে চুরি করেছেন! কেন আইনজীবীদের এমন কথা বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়
মাদ্রাজের সেরা বিচারপতিদের একজনকে চুরি করার জন্য তিনি দুঃখিত। তাঁর জন্য তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমস নিয়ে এমনটাই বললেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি বিচারপতি আর মহাদেবনের কথা উল্লেখ করেছে। তাঁকে সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত করা হয়েছে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, গতকাল বিচারপতি মহাদেবনের শপথ নেওয়ার পরে তামিলনাড়ুর আইনজীবীদের বড় অংশের সঙ্গে মিলিত হয়েছিলেন। তিনি তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন।

আইনজীবীরা তাঁকে বলেন, যদি ক্ষমা চান, তাহলে দুইবার চাওয়া উচিত। কারণ বিচারপতি সুন্দরেশকেও নিয়োগ করা হয়েছে। অর্থাৎ দুইবার চুরি করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৬৩-র ১০ জুন বিচারপতি আর মহাদেবনের জন্ম। তিনি মাদ্রাজ ল কলেজ থেকে আইনের ডিগ্রি পান। তারপর ২৫ বছর আইনজীবী হিসেব কাজ করেছে। সেই সময় পরোক্ষ কর, শুল্ক, আবগারি, দেওয়ারি, ফৌজদারি ও রিট পিটিশনে বিশেষজ্ঞ ছিলেন।
এই সময়ে তিনি তামিলনাড়ু সরকারের অতিরিক্ত সরকারি কাউন্সেল (ট্যাক্স). অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের স্থায়ী কাউন্সেল এবং ভারত সরকারের সিনিয়র প্যানেল কাউন্সেল হিসেবে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। তিনি ২০১৩ সালে মাদ্রাজ হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় এদিন মাইক্রোসফটের ক্রাউড স্ট্রাইক নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধান বিচারপতি বলেছেন, তিনি প্রযুক্তির সমর্থক। কিন্তু গতকাল সবাই প্রযুক্তির ওপর নির্ভরতার খারাপ প্রভাব দেখার সুযোগ পেয়েছেন। ফ্লাইটও বাতিল হয়েচে। তিনি মনে করেন, মাদুরাইয়ের মানুষের ভালবাসার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পেরেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications