মোদীর থেকে বেশি ভোট তিনি পেয়েছেন, প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এবারে ইন্ডিয়া সরকারের মেয়াদ কাল সম্পর্কে লোকসভায় বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ এদিন তাঁর বক্তব্যে আক্রমণ ও খোঁচা দুই রেখেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়েছেন তিনি। অন্য দিকে তাঁর ভোটে জয়ের বিষয়েও খোঁচা দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ।
বয়সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়। সেই কারণে তাঁকে সম্মান করেন তিনি। ভরা লোকসভায় বক্তব্য রাখার সময় এই বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খোসমেজাজে কল্যাণ এদিন তাঁর বক্তব্য রাখেন।

এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন। এক লক্ষ ৬৫ হাজার ভোট পেয়ে জিতেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার থেকে বেশি ভোট পেয়েছেন তিনি। এই কথা বলেন কল্যাণ। সেই সময় বিরোধীদের মধ্যে রোল ওঠে। বলে রাখা ভালো, বারানসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আগের থেকে তাঁর জয়ের ব্যবধান অনেকটাই কমেছে।
এবারে এনডিএ সরকার বেশিদিন ক্ষমতায় থাকবে না। মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। তারপরেই দেড় বছরে এনডিএ সরকার সাফ হয়ে যাবে। এই কথা জোর গলায় বলেছেন কল্যাণ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকার গঠনের পরে পরিবর্তনের কথা বলেছিলেন। সেই বিষয়কে সামনে রেখে নতুন ইঙ্গিত দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিবর্তন হয়েছে, এ কথা মানেন কল্যাণ। দেশে ঠুনকো সরকার তৈরি হয়েছে। আর উল্টো দিকে শক্তিশালী বিরোধী পক্ষ রয়েছে। সংসদের ভিতরে যেমন লড়াই চলবে। সংসদের বাইরেও এমনই লড়াই চলবে। এই বার্তা দিয়েছেন কল্যাণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ক্রাচের মতো এক দিকে নীতিশ কুমার, অন্যদিকে চন্দ্রবাবু নায়ডুর উপর ভর করে সংসদে গিয়েছেন। এই তীর্যক মন্তব্য করেন কল্যাণ।












Click it and Unblock the Notifications