Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Haryana: মুসলিম ব্যবসায়ীদের প্রবেশে নিষেধাজ্ঞা, ৫০টি পঞ্চায়েতের সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক

হিংসায় বিধ্বস্ত হরিয়ানারও। গত সপ্তাহ থেকে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানায়। তারপরেই মুসলিম ব্যবসায়ীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল হরিয়ানার ৫০টি মহা পঞ্চায়েত। হরিয়ানার ৩টি জেলায় মুলসিম ব্যবসায়ীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত ৩১ জুলাই হরিয়ানার নুহতে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হামলা থেকে শুরু হয় উত্তেজন। একের পর এক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গুরুগ্রাম-পানিপথ হিংসা ছড়িয়ে পড়ে। একাধিক এলাকায় দোকান বাজার জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নূহ সহ একাধিক হিংসা বিধ্বস্ত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Haryana

এই হিংসা ছড়ানোর নেপথ্যে রয়েছে বড় পরিকল্পনা এমনই মনে করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর দাবি করেছেন পরিকল্পনা করে হরিয়ানাতে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে হরিয়ানার ৫০ মহাপঞ্চায়েত হরিয়ানার ৩টি জেলা মুসলিম ব্যবসায়ীদের প্রবেসে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা সর্বসম্মতিতে সেই লিখিত নির্দেশিকা প্রকাশ করেছে।

সেই সঙ্গে মহাপঞ্চায়েত নির্দেশ দিয়েছে এই তিনটি জেলায় গ্রামে যে মুসলিমরা বসবাস করেন তাঁরা তাঁদের পরিচয়পত্র স্থানীয় থানায় জমা দেবেন। তাঁদের দাবি এই তিনটি গ্রামে যে মুসলিমরা বসবাস করেন তাঁদের সিংহভাগই সেখানকার বাসিন্দা নন। খুব কম হাতেগোনা পরিবার রয়েছে যারা তিন চার পুরুষ ধরে এখানকার গ্রামে বসবাস করছেন। এই নির্দেশিকা জারির পরে আবার মহাপঞ্চায়েত জানিয়েছে শুধু মাত্র হিংসা নিয়ন্ত্রণেই তাঁরা এই নির্দেশ দিয়েছে এর সঙ্গে কোনও ধর্মে আগাত হানার তাঁদের কোনো উদ্দেশ্য নেই।

এদিকে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট জানিয়েছেন তাঁর কাছে এই নিয়ে কোনও লিকিত পত্র হাতে আসেনি। এই নিয়ে কোনও খববরও তিনি শোনেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ৫০ মহপঞ্চােয়তের সেই তথ্য ছড়িয়ে পড়েছে। তাতে ব্লক অফিসে গিয়ে মুসলিম গ্রামবাসীদের পরিচয় পত্র দেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের নির্দেশিকা একেবারেই বেআইনি বলে জানিয়েছেন সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+