Haryana: দলের হুইপ অমান্য করেই ভোট দিলেন ৫ JJP বিধায়ক, বিধানসভায় আস্থা ভোটে জয় নয়াব সিংয়ের

অবশেষে আস্থা ভোটে জয় নয়াব সিংয়ের। হরিয়ানায় মুখ্যমন্ত্রী পদে গতকালই শপথ নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি নয়াব সিং। খট্টর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানায় বিজেপি। বিকেলের মধ্যেই মন্ত্রিসভা সহ শপথ নেন নয়াব সিং।

বুধবারের মধ্যে তাঁকে আস্থা ভোটে জয়ী হতে হতো। সেই আস্থা তিনি অর্জন করেছিলেন। বিজেপি-জেজেপি জোট ভেঙে নতুন করে হরিয়ানায় সরকার গড়েছে বিজেপি। জেজেপি তাঁর ১০ বিধায়ককে আস্থা ভোটে বিরত থাকার জন্য হুইপ জারি করেছিল। কিন্তু দেখা যায় ৫ বিধায়ক হুইপ অমান্য করেই আস্থা ভোটে অংশ নেন।

nayab singh saini

৯০ আসের হরিয়ানা বিধানসভায় বিজেপির ৪১ জন বিধায়ক রয়েছেন। এখানে সরকার গড়তে গেলে আসন সংখ্যা ৪৬ হতে হবে। তাতে বিজেপিকে সমর্থন জানিয়েছে ৬ থেকে ৭ নির্দল বিধায়ক। সেই সমর্থন নিয়েই সরকার গড়ার দাবি জানিয়েছিল বিজেপি। জেজেপি তার ১০ বিধায়ককে ভোট দান থেকে বিরত থাকতে বলেছিল কিন্তু ৫ বিধায়ক সেই নির্দেশ অমান্য করে ভোটাভুটিতে অংশ নেয়।

এদিকে কংগ্রেসের ৩০ বিধায়কই উপস্থিত ছিল ভোটাভুটিতে। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের ১ জন বিধায়ক ভোটাভুিটতে অংশ নিয়েছিলেন।গতকাল হঠাৎ করে খট্টের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা এবং তাঁর মন্ত্রিসভার ইস্তফাও চমকে দিয়েছিল রাজনৈতিক মহলকে। হরিনায়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী অনিল ভিজও উপস্থিত ছিলেন ভোটাভুটিতে।

কংগ্রেস বিধায়ক ভূপিন্দর হুডা অভিযোগ করেছেন তাঁদের ভোট দানের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। প্রতিবাদে সভা মুলতুবি করার দাবি জানাতে থাকেন কংগ্রেস বিধায়করা। হট্টগোেলর মধ্যেই একপ্রকার ভোটাভুটি শেষ হয়। তাতে জয়ী ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী নয়াব সিংকে।

সূত্রের খবর লোকসভার আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষের কারণেই নাকি জেজেপির সঙ্গে বিজেপির জোট ভেঙে গিয়েছে। যে দুটি আসন জেজেপি দাবি করেছিল সেই আসন দুটি দিতে নারাজ ছিল বিজেপি। এই নিয়ে নাড্ডার সঙ্গে দফায় দফায় কথাও হয়েছিল চৌতালার। কিন্তু কিছুতেই েজজেপিকে সেই আসনগুলি ছাড়তে রাজি হয়নি। তারমধ্যে অন্যতম ছিল হিসার। হিসার কেন্দ্রটি নিয়ে রীতিমতো বিজেপির সঙ্গে দড়ি টানাটানি শুরু হয়েছিল জেজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+