সংক্রামিত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, নতুন গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। আর কয়েকদিন পর চিনকে ছাড়িয়ে যাবে ভারত। এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রমণ।
দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। আর কয়েকদিন পর চিনকে ছাড়িয়ে যাবে ভারত। এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রমণ। পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন করে গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।

১. হাসপাতালে করোনা চিকিৎসায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দিকটি নজরে রাখবে একটি বিশেষ কমিটি। হসপিটাল ইনফেকশন কনট্রোল কমিিট। সেই কমিটিই স্বাস্থ্।কর্মীদের প্রতিদিন উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে নিজেদের সুরক্ষা সুনিশ্চিত করবে।
২. স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার কথা বিবেচনা করে একজন নোডাল অফিসার প্রতিটি হাসপাতালে খোঁজ খবর রাখবে। কোনও স্বাস্থ্যকর্মী করোনা সংক্রামিত হলে তিনি সেই তথ্য সংগ্রহ করে উপযুক্ত পদক্ষেপ করবেন।
৩. যদি কোনও স্বাস্থ্যকর্মী অন্তঃসত্ত্বা হন তা হলে তাঁকে সেটা আগে থেকে জানাতে হবে। এবং সঙ্গে সঙ্গে করোনা চিকিৎসা চলছে না এমনি হাসপাতালে ভর্তি ডিউটি দেওয়া হবে।
৪. পর্যাপ্ত পিপিই যাতে স্বাস্থ্যকর্মীরা পান সেদিকে নজর রাখতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। এই বিষয়ে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।












Click it and Unblock the Notifications