জঙ্গিদের আক্রমণ না করে আমাদের নিশানা করছে, গুজরাতের প্রচার সভা থেকে কংগ্রেসকে নিশানা মোদীর

জঙ্গিদের আক্রমণ না করে আমাদের নিশানা করছে, গুজরাতের প্রচার সভা থেকে কংগ্রেসকে নিশানা মোদীর

আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রচার জোর কদমে চলছে গুজরাতে। শেষ বেলার প্রচারে আরও আগ্রাসী হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের খেদিয়ায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী সরাসরি কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি বলেছে ক্ষুদ্র ভোট রাজনীতির স্বার্থে কংগ্রেস তাঁকে নিশানা করেছে বারবার। যেখানে জঙ্গিদের আক্রমণ করা উচিত। মুম্বইয়ে ২৬/১১ হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জঙ্গিদের স্লিপার সেলের মোকাবিলায় তাঁর সরকার একটি বিশেষ সেল তৈরি করছে।

গুজরাতের প্রচার সভা থেকে কংগ্রেসকে নিশানা মোদীর

খেদিয়ার সভা থেকে তিনি সরাসরি কংগ্রেসকে নিশানা করে বলেছেন, দিল্লিতে বাটলা হাউসে এনকাউন্টারে যখন জঙ্গিরা মারা গেল তখন তাই নিয়ে শোক প্রকাশ করেছিল কংগ্রেস। একদিকে যখন বিজেপি সরকার গুজরাতে জঙ্গি মোকাবিলায় বিশেষ স্কোয়াড তৈরি করেছে। তখন দিল্লিতে জঙ্গিরা এনকাউন্টারে মারা গেলে তা নিয়ে চোখের জল ফেলেছে ইউপিএ সরকার।

গুজরাতে যতবার জঙ্গি হামলা হয়েছে ততবার বিজেপি সরকার কঠোর পদক্ষেপ করেছে। তিনি বলেছেন একাধিকবার গুজরাত জঙ্গিদের নিশানায় থেকেছে। আহমেদাবাদ এবং সুরাতের বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। তিনি বলেছেন জঙ্গিদের গ্রেফতার করে তাদের সাজা দেওয়ায় বিশ্বাসী বিজেপি সরকার। কিন্তু দিল্লির ইউপিএ সরকার বারবার জঙ্গিদের মদত দিয়েছে। তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে। যার জেরে ভারতের বিভিন্ন শহরে জঙ্গিরা অবাধে সন্ত্রাসবাদ চালিয়েছে। শুধু মাত্র ভোট ব্যাঙ্কের জন্য কংগ্রেস সরকার এটা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। ২০১৪-য় কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে তাঁর সরকার জঙ্গি দমনে তৎপর হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+