Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gujarat oath Ceremony Live: গুজরাতে ভূপেন্দ্র প্যাটেল এবং ক্যাবিনেটের মন্ত্রীদের শপথ, উপস্থিত মোদী-শাহ

গত ৮ ডিসেম্বর বিপুল জয়ের পরে গুজরাতের বিজেপি বিধায়ক দল সর্বসম্মতিক্রমে ভূপেন্দ্র প্যাটেলকে তাঁদের নেতা নির্বাচিত করেছেন। সোমবার গান্ধীনগরে সপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। দুপুর দুটোয় শুরু হওয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্

গত ৮ ডিসেম্বর বিপুল জয়ের পরে গুজরাতের বিজেপি বিধায়ক দল সর্বসম্মতিক্রমে ভূপেন্দ্র প্যাটেলকে তাঁদের নেতা নির্বাচিত করেছেন। সোমবার গান্ধীনগরে সপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। দুপুর দুটোয় শুরু হওয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন ওই অনুষ্ঠানে।

Gujarat oath Ceremony Live: ভূপেন্দ্র প্যাটেল এবং ক্যাবিনেটের মন্ত্রীদের শপথ, উপস্থিত মোদী-শাহ

Dec 12, 2022, 4:04 pm IST

শপথ নিয়ে মন্দিরে

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই দাদা ভগবান মন্দিরে পুজো দিতে গেলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
Dec 12, 2022, 4:03 pm IST

প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা

গুজরাতের নতুন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী
Dec 12, 2022, 2:34 pm IST

এদিন আর যাঁরা শপথ নিলেন

এদিন আর যাঁরা শপথ নিলেন তাঁদের মধ্যে রয়েছেন নরেশ প্যাটেল, বাচ্চুভাই খাবাড, পুরুযোত্তম সোলাঙ্কি
Dec 12, 2022, 2:24 pm IST

গুজরাতে ক্যাবিনেটমন্ত্রীদের শপথ

বিজেপি নেতা হর্ষ সাংভি এবং জগদীশ বিশ্বকর্মা এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
Dec 12, 2022, 2:19 pm IST

মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন

মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন কানুভাি দেশাই, রুশিকেশ প্যাটেল, রাঘবজি প্যাটেল, বলবন্ত সিং রাজপুত
Dec 12, 2022, 2:18 pm IST

গুজরাতের ১৮ তম মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

গুজরাতের ১৮ তম মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যপাল আচার্য দেবব্রত ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান
Dec 12, 2022, 2:08 pm IST

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পৌঁছনোর পরে শপথ বাক্য পাঠ করানো শুরু হয়
Dec 12, 2022, 2:07 pm IST

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের হেলিপ্যাড গ্রাউন্ডে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান
Dec 12, 2022, 1:58 pm IST

শপথ গ্রহণ অনুষ্ঠানের মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা

গান্ধীনগরের হেলিপ্যাড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ভূপেন্দ্র প্যাটেলের পরিবারের সদস্যরা
Dec 12, 2022, 1:56 pm IST

গান্ধীনগরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা

গান্ধীনগরে ভূপেন্দ্র প্যাটেলের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাঁদের মধ্যে রয়েছেন যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান, নেফিউ রিও, প্রমোদ সাওয়ন্ত
Dec 12, 2022, 1:46 pm IST

গান্ধীনগরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভূপেন্দ্র প্যাটেলের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গান্ধীনগরে গিয়ে পৌঁছেছেন
Dec 12, 2022, 1:42 pm IST

গান্ধীনগরে জেপি নাড্ডা

ভূপেন্দ্র প্যাটেলের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গান্ধীনগরে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
Dec 12, 2022, 1:41 pm IST

গান্ধীনগরে গোয়ার মুখ্যমন্ত্রী

গান্ধীনগরে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। তিনি গুজরাতে দলের কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন
Dec 12, 2022, 1:39 pm IST

আহমেদাবাদ বিমানবন্দরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী

আহমেদাবাদ বিমানবন্দরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিও ভূপেন্দ্র প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন
Dec 12, 2022, 1:38 pm IST

গান্ধীনগরে কর্নাটকের মুখ্যমন্ত্রী

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই গান্ধীনগরে পৌঁছেছেন। তাঁর দাবি কর্নাটকেও গুজরাতের পুনরাবৃত্তি হবে
Dec 12, 2022, 1:36 pm IST

গান্ধীনগরে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও গান্ধীনগরে পৌঁছেছেন ভূপেন্দ্র প্যাটেলের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে
Dec 12, 2022, 12:38 pm IST

দল যা দায়িত্ব দেবে, গ্রহণ করব, বলেছেন হার্দিক প্যাটেল

শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে হার্দিক প্যাটেল বলেছেন, তিনি তরুণ বিধায়ক। দলের জন্য কাজ করতে চান। দল যা দায়িত্ব দেবে তা তিনি গ্রহণ করবেন
Dec 12, 2022, 12:36 pm IST

শপথ গ্রহণে ৩২ জন শিল্পপতিকে আমন্ত্রণ

ভূপেন্দ্র প্যাটেলের দ্বিতীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে ৩২ জন শিপ্লপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে ২৮ জন উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে
Dec 12, 2022, 12:02 pm IST

মন্ত্রিসভায় থাকতে পারেন ২৫-২৮ জন

এদিন মন্ত্রিসভাও শপথ নেবে। সেই তালিকায় ২৫-২৮ টি নাম থাকতে পারে বলে সূত্রের খবর। এর মধ্যে ১০-১২ জন ক্যাবিনেটমন্ত্রী পদমর্যাদার হতে পারেন। বাকিরা প্রতিমন্ত্রী পর্যায়ের হতে পারেন বলে সূত্রের খবর
Dec 12, 2022, 11:32 am IST

যাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও যাচ্ছেন ভূপেন্দ্র প্যাটেলের শপথগ্রহণ অনুষ্ঠানে
Dec 12, 2022, 11:14 am IST

স্বাগত জানাতে বিমানবন্দরে অপেক্ষা

বিজেপির মহিলা মোর্চার কর্মীরা বিমানবন্দরে নেতাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছে।
Dec 12, 2022, 11:12 am IST

গুজরাতে সর্বানন্দ সোনোয়াল

কেন্দ্রীয় নৌপরিবহণ এবং জলপথ উন্নয়নমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গুজরাতে গিয়ে পৌঁছেছেন
Dec 12, 2022, 11:07 am IST

গত সেপ্টেম্বরে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন
Dec 12, 2022, 11:07 am IST

ভূপেন্দ্র প্যাটেল এনিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন

ভূপেন্দ্র প্যাটেল এনিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী মােদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Dec 12, 2022, 11:07 am IST

আপের ৫ বিধায়কের মধ্যে একাধিকজন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি
Dec 12, 2022, 11:07 am IST

যা কংগ্রেসের ১৯৮৫ সালের ১৪৯ টি আসনের রেকর্ডকে ভেঙে দিয়েছে
Dec 12, 2022, 11:07 am IST

এবার বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫৬ টি আসন পেয়েছে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+