Vijay Rupani: ইস্তফা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, বিতর্কিত মন্তব্যের কারনেই কি এই সিদ্ধান্ত?
পদ থেকে ইস্তফা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। কারণ ঘিরে ধোঁয়াশা। তবে সম্প্রতি হিন্দু মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। প্রবল চাপ আসতে থাকে বিজয় রূপানির উপর।
পদ থেকে ইস্তফা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। কারণ ঘিরে ধোঁয়াশা। তবে সম্প্রতি হিন্দু মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। প্রবল চাপ আসতে থাকে বিজয় রূপানির উপর। আর এরপরেই ইস্তফা দিলেন। তবে ইস্তফা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন রুপানি।
সেখানেই তাঁর ইস্তফার খবর জানিয়েছেন। তবে কি কারনে পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রুপানি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই জানাননি তিনি।

তবে সাংবাদিক বৈঠকে সদ্য প্রাক্তন হওয়া সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দল তাঁকে সংগঠনে ফেরার নির্দেশ দিয়েছে। দলের একজন অনুগত হিসাবে দলের মত মানাটা মাথানত করে মেনে নেওয়াটা প্রয়োজন। আর সেই কারনে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রুপানি।
তবে বিজয় রুপানির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। ওই পদে কাকে নিয়ে আসা হবে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর তাঁর এই সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী এবং অমিত শাহকেও জানানো হয়েছে বলে দাবি তাঁর। তবে আগামী বছরেই নির্বাচন গুরজরাতে।
আর তাঁর আগে বিজয় রুপানির মতো দক্ষ প্রশাসকের ইস্তফা ঘিরে উঠছে প্রশ্ন। তবে ২০২৪ এ লোকসভা নির্বাচন। আর তার আগে সাংগঠনিক ক্ষেত্রে কি গুরু দায়িত্ব দেওয়া হতে পারে? সেই জল্পনাও উড়িয়ে দেওয়া যায় না। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসাবে রুপানির পদত্যাগের পরেই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। সেখানে সমস্ত বিধায়ক, নেতৃত্বের থাকার কথা রয়েছে।
তবে গত এক বছরে বিজেপি শাসিত রাজ্যের তিনজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। প্রথমে বিএস ইয়েদুরাপ্পা। কর্নাটকের মুখ্যমন্ত্রী। উত্তরাখন্ড পরপর দুজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। উত্তরাখন্ডেও সামনে ভোট। আর তার আগে সেখানেও একই ভাবে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই তালিকাতে এবার যুক্ত হলেন বিজয় রুপানি।
সাংবাদিক বৈঠক বিজয় রুপানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাতের উন্নয়নের কাজ এগিয়ে যাবে। তবে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের দায়িত্ব সামলে এসেছেন রুপানি। আর এজন্যে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান তিনি।
শুধু তাই নয়, বর্ষীয়ান এই বিজেপি নেতা আরও বলেন, গুজরাটে গত পাঁচ বছরে যে নির্বাচন বা উপনির্বাচন হয়েছে, সবকিছুতেই বিজেপিকে জেতানোর জন্যেও গুজরাতের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে এখন থেকে যে সংগঠনের দায়িত্ব সামলাবেন তিনি তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন রুপানি।
সম্প্রতি এক অনুষ্ঠানে দাঁড়িয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তিনি বলেন, যারা হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে এবং গোপনে বিয়ে করে তাঁদের ছাড়বে না আমাদের সরকার।
এমনকি, গো রক্ষকদেরও চড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যারা গো-হত্যায় যুক্ত তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হয়। এহেন মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। আর এরপরেই গুজরাতের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications