Republic Day 2024: গুগলের শুভেচ্ছায় প্রযুক্তির বিবর্তন, ভগবতের কথায় বৈচিত্রের মধ্যে ঐক্যের সুর, বার্তা মোদীরও
শুক্রবার ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। ভারতবাসীর কাছে এক গর্বের দিন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, '৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।'
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক কার্যালয়ের জাতীয় পতাকা উত্তোজন করেন মোহন ভগবত। শুক্রবার সকালেই সংঘের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন সংঘের অন্য নেতৃবৃন্দও। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সংগীতও পরিবেশন করা হয়।

একইসঙ্গে তিনি আরও বলেন, '৩০-৪০ বছর আগে এই কথা যখন আমরা বলতাম তখন তা শুনে আমাদের দেশের লোকেরাই হাসাহাসি করত। কিন্তু আজ পরিস্থিতি একেবারেই পাল্টে গিয়েছে। বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের দেশের পরম্পরা। বৈচিত্রকে মেনে নেওয়াই আমাদের সংস্কৃতির অঙ্গ। এই বিশ্বাসের জায়গা বজায় রেখেই আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে। তার উপর আসা যে কোনও আক্রমণের প্রতিরোধ গড়তে হবে।'
#WATCH | Maharashtra | RSS chief Mohan Bhagwat unfurls the national flag at RSS headquarters in Nagpur, on #RepublicDay2024 pic.twitter.com/W2ZmlYwOb5
— ANI (@ANI) January 26, 2024
নরেন্দ্র মোদী- মোহন ভগবতের পাশাপাশি ভারতের জনগনকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে গুগলও। তাদের শুভেচ্ছা বার্তায় সময়কেই তুলে ধরা হয়েছে। সময় বদলেছে, বাক্স টিভি থেকে এলইউডি হয়ে এখন মোবাইলের পর্দায় প্রজাতান্ত্রিক দিবসের প্যারেড দেখেন দর্শকরা। আর এই বদলে যাওয়া বিষয়টিই গুগল ডুডলে তুলে এনেছে গুগল।
এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার বিকালে জয়পুরে এসে পৌঁছান ফরাসী প্রেসিডেন্ট। দুদিনের ভারত ভ্রমণে তাঁর রয়েছে একাধিক কর্মসূচি। শুক্রবার নয়াদিল্লির 'কর্তব্যপথে' কুচকাওয়াজে উপস্থিত থাকবেন তিনি। পাশাপাশি নয়াদিল্লি-প্যারিস দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
বৃহস্পতিবার বিকালে জয়পুরে পৌঁছান ম্যাক্রোঁ। তাঁকে বিমান বন্দরে স্বাগত জানাতে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং রাজ্যপাল কালরাজ মিশ্র। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে মোদী কী বার্তা দেন তার অপেক্ষায় রয়েছে দেশবাসী।












Click it and Unblock the Notifications