Petrol Diesel Price Hike: দাম বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলের! আরও ২ টাকা করে শুল্ক চাপাল কেন্দ্র

Petrol Diesel Price Hike: আরও দামী হতে পারে জ্বালানি। সোমবার পেট্রোল ডিজেলের উপর শুল্ক বাড়াল কেন্দ্রীয় সরকার। ২ টাকা করে শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রকের মুনাফা দফতরের তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এমনটাই। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বিগত ৪ বছরে সর্বনিম্ন হওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার থেকেই নতুন শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা করেছে সরকার। ফলে এবার থেকে পেট্রোলে লিটার প্রতি ১৩ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক নেবে কেন্দ্র। যদিও খুচরো বাজারে দামে প্রভাব তেমন পড়বেনা বলেই উল্লেখ সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্টে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় অবশ্য এব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

fuel

আন্তর্জাতিক স্তরে কমেছে তেলের দাম, যার প্রভাবে শুল্কের প্রভাব সরাসরি দামে নাও পড়তে পারে বলে অনুমান। এদিন এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে স্পষ্টতই জানানো হয়, "শুল্ক বৃদ্ধির ফলে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে কোনও বৃদ্ধি হবে না। অয়েল মার্কেটিং কোম্পানিগুলিকে এব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।"

Take a Poll

১৯৪৪ সালের কেন্দ্রীয় আবগারি আইনের ৫এ ধারা ও ১৪৭ নম্বর ধারা মেনে জনস্বার্থের কথা ভেবেই শুল্ক বৃদ্ধি করা হয়েছে বলে এদিন দাবি কেন্দ্রীয় ওই নির্দেশিকায়।এদিকে পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক বাড়তেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। বিজেপি আমজনতার কাটা ঘায়ে নুনের ছিঁটে দিচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়ে এক্স পোস্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, "২০২৪ সালের মে মাসের তুলনায় হিসেব করলে, আন্তজার্তিক অপরিশোধিত তেলের দাম ৪১ শতাংশ পড়ে গিয়েছে। অথচ আপনার সরকার পেট্রোল ডিজেলের দাম কমানোর পরিবর্তে ২ টাকা করে উল্টে শুল্ক বাড়িয়ে দিয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+