Pahalgam Terror Attack: পহেলগাঁওতে নিরাপত্তায় ত্রুটি ছিল! বিতর্কের মধ্যেই বড় স্বীকারোক্তি শাহের
Pahalgam Terror Attack: পহেলগাঁওতে নিরাপত্তায় ত্রুটি ছিল। সর্বদল বৈঠকে মেনে নল নরেন্দ্র মোদী সরকার। বর্তমান পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনা। এই অবস্থায় আজ বৃহস্পতিবার সর্বদল বৈঠক করে নরেন্দ্র মোদী সরকার। যেখানে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, সেই বৈঠকে বিরোধী দলের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় অমিত শাহকে। জানা গিয়েছে, প্রশ্নের মুখে পড়ে শাহের নাকি স্বীকারোক্তি, পহেলগাঁওতে নিরাপত্তায় ত্রুটি ছিল'।

বৈঠকে শেষে কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই একজোট আছে। এমনকী সরকারের পাশেই আছে বলেই মন্তব্য (Pahalgam Terror Attack) । তবে এই ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কোথায় ভুল হয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। আধিকারিকরা কি জানিয়েছেন সবটাই বিরোধী দলের প্রতিনিধিদের জানানো হয়েছে বলেও এদিন মন্তব্য করেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ইন্ডিয়া টুডে'র প্রকাশিত খবর অনুযায়ী, বৈঠকে চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনা নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়। কেন সেনা ছিল না? নিয়াপত্তায় এমন গাফিলতি কেন তা নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়ে শাহ বলেন, কিছু ভুল না হত, তাহলে আমরা এখানে বসে আছি কেন? কোথাও গলদ ছিল। আর তা খুঁজে বের করা হবে।
অন্যদিকে এবিপি নিউজের প্রকাশিত খবর অনুযায়ী, কিরণ রিজিজু বলেন, এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটি মূল সড়কের ধারে নয়। একটা ভুল হয়েছে এবং কোথায় হয়েছে তা আমরা খুঁজে বের করব। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করা হবে বলে জানান কিরণ রিজিজু।
এছাড়াও তিনি আরও বলেন, মিটিংয়ে প্রতিরক্ষামন্ত্রী (পড়ুন-রাজনাথ সিং) পহেলগামে ঘটে যাওয়া ঘটনা এবং ভারত সরকার এখনও পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে সে বিষয়ে জানানো হয়েছে। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভয়ঙ্কর এবং দুঃখজনক ব্যাখ্যা করে মন্ত্রী আরও বলেন, এই ঘটনায় দেশের সবাই চিন্তিত, এই বিষয়টি মাথায় রেখে ভারত সরকারও আরও কঠোর পদক্ষেপ করবে।
অন্যদিকে মিটিং শেষে রাহুল গান্ধী জানিয়েছেন, কাশ্মীরে শাস্তি ফেরানোটা খুবই জরুরি। এক্ষেত্রে সরকার যা পদক্ষেপ নেবে তাতে পাশে তাঁরা থাকবেন বলে জানান লোকসভার বিরোদী দলনেতা।












Click it and Unblock the Notifications