দ্রৌপদী মুর্মু, অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল বোস, আরজি কর প্রসঙ্গে কী বলবেন তিনি?

রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি কলকাতা থেকে রওনা হয়েছিলেন। রাজ্যপালের দিল্লি সফর ঘিরে জল মাপছে ওয়াকিবহাল মহল। কারণ, বাংলায় রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ ফের উসকে উঠেছে।

আরজি কর হাসপাতালে নারকীয় ঘটনা ঘটেছে। সরকারি হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ। একাধিক ব্যক্তি ওই নারকীয় ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ। এদিকে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার এখনও অবধি কেবল গ্রেফতার করা হয়েছে। আর কারোর সম্পর্কে কোনও তথ্য সামনে আনা হচ্ছে না।

CV anand bose

রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিদিন কলকাতা জুড়ে মিছিল - প্রতিবাদ হচ্ছে৷ বিচার চেয়ে পথে নেমেছেন মেয়েরাও। রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে আউটডোর বন্ধ৷ কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা৷ আরজি কর হাসপাতালে নিজে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷

জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্যপাল নিজে কথা বলেছেন। তাদের আন্দোলনের যৌক্তিকতা রয়েছে। এই কথাও বলেছিলেন রাজ্যপাল। শুধু তাই নয়, রাজ্যপাল এই নারকীয় ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি চেয়েছেন। এই আবহেই রাজ্যপাল ফের দিল্লি উড়ে গিয়েছেন।

আর তাই নিয়েই জল্পনা বাড়ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা রয়েছে৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখা করবেন৷ এই কথা জানা গিয়েছে৷ আরজি করের ঘটনা প্রসঙ্গে যে আলোচনা হবে৷ সেটি আর বলার অপেক্ষা রাখে না। রাজ্যপাল দিল্লিতে রাজ্যের অবস্থা প্রসঙ্গে রিপোর্টও জমা করতে পারেন। আর তাই নিয়েই জল্পনা বাড়ছে।

বিরোধীরা এখনও পতাকা নিয়ে রাস্তায় নামেনি। তবে তারা বড় আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিত দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ রোজ দাবি করা হচ্ছে৷ তাহলে কি রাষ্ট্রপতি শাসনের দাবি জানানোর ইঙ্গিত প্রবল হচ্ছে বাংলায়?

রাজ্যপাল সিভি আনন্দ বোসও কি দিল্লিতে সেই ইঙ্গিত করবেন? সেই প্রসঙ্গ ঘিরে চর্চা শুরু হয়েছে৷ গতকাল তৃণমূলের তরফে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে সেই বিষয়টি নিজেই তিনি ইঙ্গিত করেছেন। আর তাই নিয়েই জল্পনা বাড়ছে৷

অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল। কী কথা হবে দুজনের মধ্যে? বাংলার পরিস্থিতি সম্পর্কে কী বার্তা দেবেন রাজ্যপাল? সেই প্রশ্ন ঘুরেফিরে উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+