চোখের জলে শেষকৃত্য গোপীনাথ মুন্ডের, সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ অন্ত্যেষ্টিস্থলেই

চোখের জলে শেষকৃত্য সম্পন্ন গোপীনাথ মুন্ডের, মুখাগ্নি মেয়ের হাতেই
মুম্বই, ৪ জুন : মহারাষ্ট্রের বিড জেলায় সম্পন্ন হল কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের শেষকৃত্য।মুন্ডের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হতেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল মুন্ডে সমর্থক। কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে আক্রমণ চালায় পুলিশ গাড়িতে। ঘিরে ধরা হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গাড়িও। উত্তাল হয়ে ওঠে মুন্ডের অন্ত্যেষ্টিস্থল। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও মুন্ডের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

এদিন গোপীনাথ মুন্ডের শেষকৃত্য সম্পন্ন হয় শান্তিতেই। যদিও পরে বিক্ষোভ শুরু করে মুন্ডে সমর্থকরা। মুন্ডের মুখাগ্নি করলেন বড়মেয়ে পঙ্কজা। শিবসেনা প্রধাম উদ্ধব ঠাকরে, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর উপস্থিত ছিলেন পারলিতে। শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করেলন একাধিক প্রথম সারির বিজেপি নেতা। যদিও প্রথমে বিকেল ৪ টে নাগাদ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় এগিয়ে ২টো বেজে ৪০ মিনিটে দাহ করা হয় তাঁকে।

Uddhav Thackeray pays tribute to Late Gopinath Munde pic.twitter.com/IfuyHxle5A
— ANI (@ANI_news) June 4, 2014

Goa CM Manohar Parrikar pays tribute to Late Gopinath Munde pic.twitter.com/49nOIMpgzL
— ANI (@ANI_news) June 4, 2014

আজ গোপীনাথ মুন্ডের শেষকৃত্য সম্পন্ন হবে:

মুম্বই, ৪ জুন : আজই সম্পন্ন হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর শেষকৃত্য। পারেলিতে আজ দাহ করা হবে গোপীনাথ মুন্ডের মরদেহ। বিশেষ বিমানে সকালেই লাতুরে নিয়ে আসা হয় তাঁকে। সেখান থেকে পারলি নিয়ে গিয়ে দাহ করা হবে কেন্দ্রীয় মন্ত্রীকে। মুখাগ্নি করবেন মেয়ে।

আরও পড়ুন : দিল্লি বিমানবন্দরের কাছে দুর্ঘটনায় নিহত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডে

আরও পড়ুন : (ছবি) নিহত গোপীনাথ মুন্ডে: কিছু অশ্রুসজল মুহূর্ত

আরও পড়ুন : টুইটার প্রতিক্রিয়া : গোপীনাথ মুন্ডের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিড জেলায় তাঁর নিজের শহরে শেষকৃত্য সম্পন্ন হবে কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের। বিকেল সাড়ে ৪টের সময় দাহ করা হবে বলে জানা যাচ্ছে। উপস্থিত থাকবেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা। প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবাণী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পুর নগরন্নোয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণ কেন্দ্রীয় মন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

NCP's Jitendra Awhad& BJP's Prakash Javadekar wait for aircraft carrying Munde's mortal remains to arrive in Latur pic.twitter.com/IfF6IWVBMt
— ANI (@ANI_news) June 4, 2014

মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় মারা যান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে। বুধবার সকালে লাতুরে পৌছেয় মুন্ডের মরদেহ। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন লাতুরে। উপস্থিত ছিলেন বিজেপির বেশ কিছু প্রথম সারির নেতা।

Aircraft carrying Gopinath Munde's mortal remains arrives in Latur pic.twitter.com/UxVLDgTPD3
— ANI (@ANI_news) June 4, 2014

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আজ কোনও সরকারি বিনোদন অনুষ্ঠান হবে না। যেখানে মুন্ডের শেষকৃত্য সম্পন্ন হবে সেখানে অর্ধনমিত রাখা হবে ভারতীয় পতাকা। আজ সকাল ৮ টা নাগাদ লাতুরে পৌছয় গোপীনাথ মুন্ডের দেহ।

Aircraft carrying Gopinath Munde's mortal remains arrives in Latur pic.twitter.com/UxVLDgTPD3
— ANI (@ANI_news) June 4, 2014

গত সপ্তাহে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন গোপীনাথ মুন্ডে। ৬৪ বছরের এই নেতা মহারাষ্ট্র রাজনীতির এক শক্ত স্তম্ভ ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

Locals gather to pay respects to Late Gopinath Munde in Latur pic.twitter.com/4swvVnSM0j
— ANI (@ANI_news) June 4, 2014

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+