(ছবি) নিহত গোপীনাথ মুন্ডে: কিছু অশ্রুসজল মুহূর্ত

নয়াদিল্লি, ৩ জুন: সকালেও বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন, জানতেন না আর ফেরা হবে না! আদরের দুই মেয়েকে আর দেখতে পাবেন না, এটাও ভাবেননি। গাড়ি দুর্ঘটনায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মৃত্যুর পর তাঁর বাড়িতে শুধুই শোকের ছায়া। একে একে এসে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আদবানি, স্মৃতি ইরানি প্রমুখ। এসেছিলেন রাহুল গান্ধীও। সবাই বিহ্বল, নির্বাক।

সেই ঘাতক গাড়ি

সেই ঘাতক গাড়ি

এই গাড়ির ধাক্কাতেই মারা গিয়েছেন গোপীনাথ মুন্ডে। পুলিশ চালক-সহ গাড়িটি আটক করেছে। তবে চালক গুরুবিন্দর সিং জামিন পেয়ে যায় আদালতে।

ওঁত পেতে ছিল মরণ

ওঁত পেতে ছিল মরণ

দিল্লির এই জায়গাতেই দুর্ঘটনায় মারা যান গোপীনাথ মুন্ডে।

রইবে মনে

রইবে মনে

গোপীনাথ মুন্ডেকে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

শোকে বিহ্বল

শোকে বিহ্বল

শেষ শ্রদ্ধা জানানোর পর মুখোমুখি নরেন্দ্র মোদী ও লালকৃষ্ণ আদবানি। দু'জনের মুখেই কথা সরল না।

বাবার পাশে শেষবার

বাবার পাশে শেষবার

সকালেও মাথায় হাত রেখে স্নেহপরশ দিয়েছিল বাবা। সেই বাবার মাথার পাশে শেষবারের মতো নিশ্চুপ দাঁড়িয়ে মেয়ে যশশ্রী।

রাহুল গান্ধীর শ্রদ্ধার্ঘ্য

রাহুল গান্ধীর শ্রদ্ধার্ঘ্য

গোপীনাথ মুন্ডেকে শেষ শ্রদ্ধা কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর।

দুঃখে সান্ত্বনার পরশ

দুঃখে সান্ত্বনার পরশ

গোপীনাথ মুন্ডের কন্যা পঙ্কজাকে সান্ত্বনা দিচ্ছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি।

চির বিদায়

চির বিদায়

গোপীনাথ মুন্ডের মরদেহ নিয়ে মিছিল বিজেপি কর্মীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+