বিক্রি হল গুগল সিইওয়ের বাড়ি, কে কিনলেন সুন্দর পিচাইয়ের পৈতৃক ভিটে?

ছোট থেকে যে বাড়িতে সকলে বড় হয় সেই বাড়ির প্রতি সকলেরই একটা আলাদা টান থাকে, যদি সেই বাড়ি বিক্রি হয়ে যায় তাহলে মন খারাপের শেষ থাকে না,ছোট বেলার অনেক স্মৃতি হয়েছে সেই বাড়িটার সঙ্গে, বাড়ির প্রতিটি আনাচে কানাচে মিশে রয়েছে সুখ দুঃখের নানান ঘটনা, গুগল সিইও সুন্দর পিচাইয়ের বাড়ি বিক্রিটি হয়েছে, ভাঙা হয়েছে সিইওয়ের সেই স্বাদের বাড়িটি। বাড়িটি কিনেছেন তামিল অভিনেতা তথা প্রযোজক সি মনিকন্দন।

জানা গিয়েছে, যখন সি মনিকন্দন জানতে পারেন সুন্দর পিচাইয়ের বাড়িটি বিক্রি হয়ে যাবে তখনই তিনি সিদ্ধান্ত নেন তিনি বাড়িটি কিনবেন। সুন্দর পিচাইয় যেখানে জন্মগ্রহণ করেছেন ও বেড়ে উঠেছেন সেই সম্পত্তি কেনার জন্য উদগ্রীব ছিলেন অভিনেতা।

বিক্রি হল গুগল সিইওয়ের বাড়ি!

বাড়িটি কেনার পর তিনি জানান, এটা আমার কাছে আলাদাই গর্ব। তিনি জানান পিচাই আমাদের দেশের গর্ব, তাঁর বাড়িটি কিনতে পারা আমার কাছে গর্বের ও সৌভাগ্যের ব্যাপার।

তবে অভিনেতা এও জানান, সম্পত্তিটি কিনতে আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছিল। সুন্দরের পিতা রেগুনাথ পিচাই বর্তমানে আমেরিকায় থাকেন। তাই সম্পত্তিটি কিনতে অভিনেতাকে চারমাস অপেক্ষা করতে হয়েছিল। মনিকন্দন একজন রিয়েল এস্টেট ডেভেলপারও । তিনি তার ব্র্যান্ড চেল্লাপাস বিল্ডার্সের অধীনে প্রায় ৩০০ টি বাড়ি তৈরি করেছেন।

বিক্রি হল গুগল সিইওয়ের বাড়ি!

অভিনেতা জানান, সুন্দর পিচাইয়ের মা আমাকে নিজে হাতে কফি তৈরি করে খাইয়েছিলেন। প্রথম দেখাতেই পিচাইয়ের বাবা আমার হাতে সমস্ত ডকুমেন্টস তুলে দেন। তাঁদের নম্র ব্যবহারে আমি মুগ্ধ হয়েছিলাম। পিচাইয়ের বাবা রেজিস্ট্রেশন অফিসে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যাবতীয় কাজ সেরেছেন। সেই সঙ্গে অভিনেতা আরও জানান, “আমার হাতে সব নথি তুলে দেওয়ার সময় চোখের জল ধরে রাখতে পারেননি পিচাইয়ের বাবা।”

বিক্রি হল গুগল সিইওয়ের বাড়ি!


গুগুলের সিইও সুন্দর পিচাই চেন্নাইতে জন্মগ্রহণ করেন, এখানেই বড় হয়েছিলেন তিনি। ১৯৮৯ সালে আইআইটি খড়গপুর মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার বাইরে যেতে হয় তাঁকে।

অভিনেতা জানান, পিচাইয়ের বাবা নিজের টাকা খরচ করেই সম্পত্তিটি সম্পূর্ণভাবে ভেঙেছেন। তিনি কিন্তু জানিয়েছেন এটিই আমার প্রথম সম্পত্তি। এই জায়গায় একটি সুন্দর ভিলা তৈরি করা হবে বলে জানা গিয়েছে। যেটি তৈরি করতে দেড় বছরের মতো সময় লাগবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+