Gold Silver Price: ধনতেরাসে আরও সস্তা হল সোনা, কেনার শুভ সময় কখন? একনজরে জেনে নিন সোনা-রুপোর দর
Gold Silver Price: ধনতেরাসের দিনই সুখবর। আরও সস্তা হল সোনা (Gold Price)। বিশ্ব বাজারে গত সপ্তাহের প্রবণতাই জানান দিচ্ছিল দাম কমবে। অবশেষে ধনতেরাসে (Dhanteras 2024) হলুদ ধাতুর দাম কমায় উৎসবের মরশুমে এল সুখবর। প্রতি ১০ গ্রামে সোনার দাম ৮১ হাজার ১০০ টাকা থেকে আরও ৪০০ টাকা কমল (Gold Price Decline)।
শনিবার বিশুদ্ধ সোনার (Pure Gold) প্রতি ১০ গ্রামে দাম ছিল ৮১ হাজার ৫০০ টাকা। অন্যদিকে হলমার্ক যুক্ত গহনা সোনার (Hallmark Gold) দাম ছিল ৮১ হাজার ১০০ টাকা। সোমবার গহনা সোনার দাম ৪০০ টাকা কমে প্রতি ১০ গ্রামে দাঁড়াল ৮০ হাজার ৭০০ টাকা।

সোনার দাম কমলেও সোমবার একই রয়েছে রুপোর দাম (Silver Price)। কেজি প্রতি ৯৯ হাজার ৫০০ টাকা দাম রুপোর। তবে ধনতেরাসে সোনা কেনার ঝোঁকই বেশি থাকে। ধনতেরাসে সোনা কেনা শুভ বলে মানা হয়। উল্লেখ্য, এই বছর সোনা থেকে ২৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা (Gold Investors)।
এবছর ধনতেরাসের শুভ সময় (Dhanteras Timing) শুরু হচ্ছে ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা বেজে ৩১ মিনিটে। ৩০ অক্টোবর বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে শুভ মহরৎ। এই সময়ের মধ্যে সোনা কেনা শুভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে রাত্রি পৌনে তিনটে পর্যন্ত ধনতেরাসের যথার্থ সময় থাকবে বলে জানিয়েছেন তারা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বেড়েই চলেছে সোনার দাম। গত বছরের অক্টোবরে ইজরায়েল ও হামাস জঙ্গিদের সংঘর্ষের পর থেকেই অস্থিরতার সৃষ্টি হয়। বিশ্ব বাজারে অনিশ্চয়তা দেখা যায়। স্বাভাবিকভাবেই সোনায় বিনিয়োগের ঝোঁক বেড়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসে সোনার চাহিদাও বাড়তে চলেছে।












Click it and Unblock the Notifications