২০২৬-এর মধ্যে সোনার দাম হতে পারে ১.৫ লক্ষ! অ্যাক্সিসের রিপোর্টে ভয়ঙ্কর পূর্বাভাস
দিন দিন সোনার দাম হয়ে উঠছে আকাশ ছোঁয়া। মধ্যবিত্তের নাগালের বাইরে। এই উৎসবের মরশুমে সোনা কেনার ইচ্ছে থাকলেও বহু মানুষ পিছিয়ে আসছেন। কয়েক মাসের মধ্যে সোনার দাম ১ লক্ষ ছাড়িয়ে ১ লক্ষ ৩০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেছে। সম্প্রতি 'অ্যাক্সিস সিকিউরিটিজ' ধনতেরাসে একটি গোল্ড রিপোর্ট তৈরী করেছে। যেখানে তাঁরা উল্লেখ করেছেন সোনাকে ব্যবসায়ীক বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য ব্যবহার করতে পারেন মানুষ। কারণ, এই উর্ধমুখী দাম বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে দীপাবলির মধ্যে সোনার দাম আরও ৩০ শতাংশ বাড়বে। অর্থাৎ প্রতি ১০ গ্রামের দাম হতে পারে প্রায় ১.৪৫-১.৫০ লক্ষ টাকা।

আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১২, ১৭০০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ১৩,২৭৭০। দেশের বাকি শহরেও কম বেশি দাম এমনটাই। এইভাবে দিন দিন দাম বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। তাই অ্যাক্সিস সিকিউরিটিজ-এর রিপোর্টে উল্লেখ করছে, দাম কম থাকতেই অর্থাৎ প্রতি ১০ গ্রামের দাম ১.০৫-১.১৫ লক্ষ টাকার মধ্যে থাকার সময়েই সোনা সংগ্রহ করতে। এটি ভবিষ্যতে ভালো বিনিয়োগের পথ হতে পারে।
কেন এভাবে লাফিয়ে বাড়ছে সোনার দাম? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সবার মনে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দর, কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনাই সোনার দাম বাড়ার পেছনের মূল কারণ। অ্যাক্সিস-এর রিপোর্ট বলছে, পরবর্তী বছরগুলিতেও অর্থাৎ ২০২৬ সালেও এভাবেই বাড়বে সোনার দাম। ফলে সোনা কেনা যে সাধারণ ও মধ্যবিত্ত মানুষদের জন্য আরও কঠিন হতে চলেছে তা নিয়ে কোনও সংশয় নেই।












Click it and Unblock the Notifications