নগ্ন করে ঝুলিয়ে দেওয়া হত উল্টোদিকে, অনাথ আশ্রমের নাবালিকাদের ভয়াবহ অভিযোগ

Madhya Pradesh: ফের ভয়াবহ অভিযোগ উঠল এক অনাথ আশ্রমে। আশ্রমের অন্দরে কিশোরীদের ওপর চলত অকথ্য অত্যাচার! আশ্রমের কর্মীরা দিনের পর দিন কার্যত হেনস্থা করতেন বলে অভিযোগ উঠেছে। ২১ জন আবাসিক এই অভিযোগ সামনে আনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য প্রদেশের ইন্দোরে (Madhya Pradesh)। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ।

চারজন কেয়ারটেকারকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যারা অভিযোগ জানিয়েছে তাদের বয়স ৪ থেকে ১৬ বছরের মধ্যে। অভিযোগ, তাদের অনাথ আশ্রমে তাদের ওপর অকথ্য অত্যাচার করা হত, পোশাক খুলে নেওয়া, জোর করে উল্টোদিক করে ঝুলিয়ে রাখা, লাল লঙ্ক পুড়িয়ে তার গন্ধ শুঁকতে বাধ্য করা হত।

Madhya Pradesh

সম্প্রতি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওই আশ্রম পরিদর্শনে যান। গত ১৩ জানুয়ারি ওই পরিদর্শনের সময়েই সামনে আসে এসব অভিযোগ। কিশোরী ও নাবালিকাদের মুখ থেকে এসব অভিযোগ শুনে অবাক হয়ে যান পরিদর্শকরা। পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরাই। পকসো আইনেও মামলা হয়েছে আশ্রমের কর্মীদের বিরুদ্ধে।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিশোরীদের বয়ানের ওপর ভিত্তি করে বৎসল্যপুরম জৈন ট্রাস্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইন্দোরের কালেকটর আশিস জৈন জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে এসেছে ওই কিশোরীরা। তাঁর দাবি, তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে, আশ্রমে কিশোরীদের সঙ্গে নানা ধরনের খারাপ ব্যবহার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে।

প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কিশোরীদের ভাল থাকার ব্যবস্থা করতে যে আশ্রম খোলা হয়েছিল, সেখানে এমন অভিযোগ সামনে আসবে, তা ভাবতেও পারেননি পুলিশ থেকে প্রশাসনিক আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+