বিদেশি গরুর দুধ খেয়েই শরীরী ভাঁজ হারাচ্ছে মেয়েরা! কুরুচিকর মন্তব্য করে বিতর্কের মুখে ডিমএমকে নেতা
বিদেশি গরুর দুধ খেয়েই শরীরী ভাঁজ হারাচ্ছে মেয়েরা! কুরুচিকর মন্তব্য করে বিতর্কের মুখে ডিমএমকে নেতা
করোনা মাহামারী হোক বা নির্বাচনী প্রচার, কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে ভারতের রাজনৈতিক নেতাদের জুড়ি মেলা ভার। এমতাবাস্থায় এবার মেয়েদের শরীরের ভাঁজ নিয়ে সংবেদনশীল মন্তব্য করে ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে এলেন তামিলনাড়ুর ডিএমকে নেতা দিনদিগুল লেওনি। তাঁর মতে মত 'দেশের মেয়েদের শরীরের গঠন এখন আর ইংরাজী নম্বর 8 এর মতো নেই কারণ তাঁরা বিদেশি গরুর দুধ খায়’। আর তাঁর এই কুরুচিকর মন্তব্যের পরেই উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

তিনি আরও বলনে , মেয়েরা নিজেদের শরীরের উপযুক্ত আকার হারিয়ে ফেলেছে। তাদের প্রত্যেকের শরীরই 'ক্রমবর্ধমান একটি পিপা মতো হয়ে যাচ্ছে। তারা অনেকেই ব্যারেলের মতো ফুলে গেছে বলে দাবি করেন তিনি। তারই কারণ অবশ্যই বিদেশী গরুর দুধ পান। আজকাল এই কারণেই তাদের ওজন বেড়েছে বলে দাবি করেন তিনি। এদিকে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোটেও লড়তে চলেছেন ডিএমকে-র দাপুটে নেতা দিনদিগুল লেওনি।
এদিকে নারী বিদ্বেষী মন্তব্য হোক বা বডি শেমিং, বিভিন্ন সময়েই একাধিক দলের নেতা মন্ত্রীদের দেশের মহিলা সমাজের প্রতি একাধিক কুরুচিকর মন্তব্য করতে দেখা গিয়েছে। পিছিয়ে থাকেনি শাসক বিরোধী কোনও পক্ষই। এদিকে কিছুদিন আগেই উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে মন্তব্য করেছিলেন। সদ্য ক্ষমতা প্রাপ্ত বিজেপি নেতা তিরথ সিং রাওয়াতের মতে ছেঁড়া জিনস পরা আদপে মহিলাদের সামাজিক মূল্যবোধের অবনমনের কারণ। যার নিয়েও তুমুল বিতর্ক দানা বেঁধেছিল গোটা দেশে।












Click it and Unblock the Notifications