ধর্ষণের পর ব্ল্যাকমেল করে ফের ধর্ষণ, বিচারপ্রার্থী বাবার যা হাল হল তাতে চোখে জল আসবে

ধর্ষণের পর ধর্ষিতার বাবা গ্রামে পঞ্চায়েতের কাছে যাওয়ায়, মেয়ের জন্য ৩১ হাজার টাকা দেওয়ার ফতোয়া দেওয়ার অভিযোগ উঠল। এমনটাই ঘটনা বিহারের জামুইয়ের।

ধর্ষণের পর ধর্ষিতার বাবা গ্রামে পঞ্চায়েতের কাছে যাওয়ায়, মেয়ের জন্য ৩১ হাজার টাকা দেওয়ার ফতোয়া দেওয়ার অভিযোগ উঠল। এমনটাই ঘটনা বিহারের জামুইয়ের। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা জামুইয়ের পুলিশ সুপার।

ধর্ষণের পর ব্ল্যাকমেল করে ফের ধর্ষণ, বিচারপ্রার্থী বাবার যা হাল হল তাতে চোখে জল আসবে

সম্প্রতি এক রাতে হঠাৎই মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ। ঘুম চোখেই বাবা-মা দেখেন গ্রামেরই এক যুবক মেয়ের ঘরে মেয়ের সঙ্গে অবিন্যস্ত অবস্থায়। প্রথমে তাঁরা ভেবেছিলেন মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে গ্রামের ওই যুবকের। কিন্তু সত্যি ঘটনাটা শুনে তাঁরাও অসহায়।

জানা যায়, দিন কয়েক আগে গ্রামেরই যুবক রাকেশ কুমার ওই কিশোরীকে ধর্ষণ করে। সেই ধর্ষণের ঘটনা ভিডিও করে ওই যুবক। এরপর থেকে সেই ভিডিও-র ভয় দেখিয়েই বারবার ধর্ষণের অভিযোগ।

মেয়ের জন্য বিচারের দাবিতে, গ্রামের পঞ্চায়েতের দ্বারস্থ হন বাবা। আবেদন শোনা হবে বলে আশ্বাসও দেওয়া হয়। কিন্তু পঞ্চায়েত হঠাৎই জানায়, কিশোরীটি চরিত্রহীন। সেইজন্য তাঁর বাবাকে ৩১ হাজার টাকা জরিমানাও করে গ্রামের পঞ্চায়েত। শুধু তাই নয়, কিশোরীর বাবার গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর নিদাও নেওয়া হয়।

পঞ্চায়েতের কাছে বিচার না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় জামুইয়ের ওই পরিবার। যদিও প্রথমে এফআইআর দায়েরে নারাজ ছিল পুলিশ। অন্যদিকে, পুলিশে অভিযোগ দায়েরের খবর পেয়েই কিশোরী ও তার পরিবারকে ফের হুমকি দিতে থাকে অভিযুক্ত যুবক। এমনটাই অভিযোগ এই পরিবারের।

শোরগোল ওঠায় খবর পৌঁছে যায় জামুইয়ের পুলিশ সুপারের কানেও। পুলিশি তদন্তের কথা জানিয়েছেন তিনি। কিশোরীর মেডিক্যাল চেকআপেরও বন্দোবস্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+