Giriraj Singh: ভারতে ডেলিভারি এজেন্টের কাজ করছে শয়ে শয়ে বাংলাদেশি, রোহিঙ্গা! বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী
Giriraj Singh: শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। হিন্দুদের (Hindu) উপর লাগাতার চলছে অকথ্য অত্যাচার। এরই মাঝে বিস্ফোরক কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। বাংলাদেশি (Bangladeshi) নাগরিকরা ও রোহিঙ্গা (Rohingya) উদবাস্তুরা ভারতে ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করে বলে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
হায়দরাবাদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ভারতের বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ও খাবার ডেলিভারি সংস্থায় ডেলিভারি এজেন্ট (Delivery Agent) হিসেবে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গারা কাজ করে বলে দাবি গিরিরাজ সিংয়ের। তাদের উপর নজরদারি চালিয়ে চিহ্নিত করা উচিত বলেও জানান মন্ত্রী।

নামী অ্যাপ নির্ভর বিপণন ও খাবার ডেলিভারি প্ল্যাটফর্মগুলির নাম ধরে ধরে এদিন গিরিরাজ বলেন, কর্মরত ওই সমস্ত বাংলাদেশি ও রোহিঙ্গাদের ধরে পুলিশে দেওয়া উচিত। গিরিরাজের এই মন্তব্যের পরই শোরগোল। বাংলাদেশি বিভিন্ন পণ্য বয়কট করছে ভারতের বিভিন্ন সংগঠন। এমনকি হোটেলে বাংলাদেশি পর্যটক থেকে হাসপাতালে বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার কি তবে ডেলিভারি এজেন্টদেরও বয়কট করবে মানুষ? মন্ত্রীর কথায় সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গিরিরাজ সম্ভল নিয়ে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) মন্তব্যও টেনে আনেন। নিশানা করেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকেও।
সম্প্রতি হিন্দু মন্দির নিয়ে উত্তরপ্রদেশের সম্ভলে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘর্ষের সৃষ্টি হয়। এনিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেক মন্তব্যে সুর মিলিয়ে গিরিরাজ বলেন, "৫০০ বছর আগে মুঘল সম্রাট বাবরের আমলে অযোধ্যায় যা হয়েছিল, আজকের সম্ভলে তাই হচ্ছে। বাংলাদেশেও একই কারণে অশান্তি হচ্ছে। তিনটি ঘটনার প্রকৃতির মধ্যে কোনও অমিল নেই।"
মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে নিশানা করে গিরিরাজ বলেন, "পাকিস্তানে হিন্দুদের নিঃশেষ করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও সেটাই হচ্ছে এখন। মহম্মদ আলি জিন্নার ডিএনও পাকিস্তানেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে। সম্ভলেও জিন্নার ডিএনএ রয়েছে। আর ওয়েইসির মধ্যেও জিন্নার ডিএনএ প্রবেশ করেছে।"












Click it and Unblock the Notifications