৩০০ টাকা কেজি, চা থেকে তরকারি সবেতে অপরিহার্য আদার দামে আগুন, কেন জেনে নিন সত্যিটা

ঘুম থেকে উঠে চা থেকে ভাতের সঙ্গে খাওয়ার মাছের ঝোল সবেতেই আদা বাঙালির হেঁসেলের অপরিহার্য উপকরণ। সেই আদার দাম বাড়তে বাড়তে ৩০০ টাকায় পৌঁছে গিয়েছে। বাজারে গেলে আদার দাম দেখেই চমকে ওঠার উপায়।

কিন্ত প্রশ্ন উঠছে সব কিছু ছেড়ে দিয়ে হঠাৎ করে আদার দাম এতোটা বেড়ে গেল কী করে। তার অন্যতম কারণ মণিপুর। মণিপুরে গত কয়েকদিন ধরে যে হিংসা হচ্ছে তার জেরেই নাকি আদার দাম হু হু করে বেড়েছে। কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন মণিপুরে অশান্তি তো রাজ্যে কেন বাড়বে আদার দাম।

চা থেকে তরকারি সবেতে অপরিহার্য আদার দামে আগুন

আসলে আদার সিংহবাগটাই আগে উত্তর পূর্বের রাজ্যগুল থেকে। মণিপুরের অশান্তির কারমে উত্তর পূর্ব রাজ্য থেকে আদার আমদানি ব্যহত হচ্ছে। সেকারণেই আদার যোগান কমছে রাজ্যে। চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ার কারণেই হু হু করে বাড়ছে আদার দাম।

পাইকারি বাজারে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আদা। আর খোলা বাজারে বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। তাই দাম দিয়েই আদা কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। কারণ আদা ছাড়া রান্না হবে কী করে। সকালের চা থেকে খাবার কোনওটাই তো আদা ছাড়া হবে না। তাই মোটা টাকা দিয়েই আদা কিনতে হচ্ছে।

চা থেকে তরকারি সবেতে অপরিহার্য আদার দামে আগুন

শুধু আদা কেন সব সবজির দামও বাড়তে শুরু করেছে। অত্যধিক গরমের কারণেই নাকি সবজির দাম বাড়ছে বলে মনে করা হচ্ছে। গরমে শাক সবজি নষ্ট হয়ে যাচ্ছে সেকারণেই সবজির যোগান কমছে বাজারে। সেকারণেই হঠাৎ করে দাম বাড়তে শুরু করেছে রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+