'আমাকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে', কংগ্রেস ছেড়ে ফের বিস্ফোরক আজাদ
'আমাকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে', কংগ্রেস ছেড়ে ফের বিস্ফোরক আজাদ
গতকালই দল ছেড়েছেন তিনি। তার পরের দিনই প্রবীণ নেতা অভিযোগ করেছেন,তাঁকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। তিনি প্রকাশ্যেই কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, মোদীর সঙ্গে যোগাযোগ করাটা একটা অজুহাত মাত্র। আসলে নেতা বদল নিয়ে কংগ্রেসের যে ২৩ জন নেতা চিঠি দিয়েছিল তখন থেকেই তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দলের।

গান্ধী পরিবারের বাইরে কেউ হোক দলের সভাপতি এমনটাই চেয়েছিলেন কংগ্রেসের ২৩ জন েনতা। সেই তালিকায় ছিলের গুলাম নবি আজাদও। তিনি বলেছিলেন, সোনিয়া গান্ধীকে েনতৃত্ব বদলের চিঠি েলখার আগে ৬ রাত ঘুমোতে পারেননি। কারণ তাঁরা কয়েক জন পার্টির জন্য রক্ত দিয়েছিলেন। অথচ তাঁরাই এখন দলে ব্রাত্য হয়ে গিয়েছেন। এখন যাঁদের দল এগিয়ে নিয়ে যাচ্ছে তাঁরা জানেনই না প্রবীণ নেতাদের সম্পর্কে। এক প্রকার নবীন-প্রবীণের লড়াইয়ে ক্ষোভ প্রকাশ্যে এসে পড়েছে আজাদের মুখ দিয়ে।
আজাদ প্রকাশ্যেই দাবি করেছেন তাঁরা বিদ্রোহ করতে চাননি। একাধিক বার বৈঠক করা হয়েছে। আলোচনা করা হয়েছে। কিন্তু সমস্যা মেটেনি। প্রধানমন্ত্রী মোদীকে প্রথমে িনষ্ঠুর বলেই মনে করতেন এমন অভিযোগ করেছেন তিনি। কিন্তু তার পর প্রধানমন্ত্রী মানবিকতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন গুলাম নবি আজাদ। একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, কংগ্রেসে এখন আর সেই আগের মত নেই। দলের প্রবীণ নেতাদের তেমন সম্মান দেওয়া হয়না। অধিকাংশ েনতা জানেই না তাঁদের কথা।
প্রকাশ্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আজাদ তিনি বলেছেন গত ৩০ বছর ধরে তিনি সোনিয়া গান্ধীকে সম্মান করেন। রাহুল গান্ধীকেও সম্মান করেন। তাঁকে সফল করার সব রকম চেষ্টা চালানো হয়েছে কিন্তু তাতে খুব একটা আগ্রহী নন রাহুল গান্ধী। এমনই অভিযোগ করেছে আজাদ।
এদিকে আজাদকে পাল্টা নিশানা করেছেন কংগ্রেসে েনতা জয়রাম রমেশ। তিিন কটাক্ষ করে বলেছেন, আজাদ তাঁর পদক্ষেপের সাফাই গেয়ে চলেছেন। কারণ তিনি জানেন যে একটা ভাল মানুষের মুখোস পড়ে তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। খুব সহজেই তাঁর এই মুখোস খুলে যেতে পারে সেটা তিনি জানেন বলেই এই সব কথা বলছেন।
এর আগে কংগ্রেস ছাড়ার পর আজাদ দাবি করেছিলেন তাঁকে পার্টি ছাড়তে বাধ্য করা হয়েছে। কংগ্রেসের সভাপতি নির্বাচনের ঠিক আগেই এই সিদ্ধান্তে শোরগোল ফেলে দিয়েছে। কংগ্রেসের অন্দরেও এই নিয়ে অস্বস্তি বেড়েছে। কংগ্রেস নেতারাও একের পর এক সমালোচনা করে চলেছেন আজাদকে। রাহুল গান্ধী নিয়ে আজাদকে নিশানা করেছেন।












Click it and Unblock the Notifications